বেশি ভেবে ফেলার কারণে জীবনে অনেক কিছু মিস হয়ে যায়

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমাদের মানুষের একটা বদ অভ্যাস অনেক বেশি রয়েছে, আর সেই বদ অভ্যাসটি আসলে যেটা, সেটা হলো আমরা বেশিরভাগ সময় এত বেশি ভেবে ফেলি কোন কিছু নিয়ে যে আসলে সেটা আমাদের উপরে একটা খারাপ প্রভাব ফেলে দেয়, সেটা আমরা টের পর্যন্ত পাই না। অর্থাৎ, কোন কিছু নিয়ে ভাবনা চিন্তা করা, কোন কিছু নিয়ে আসলে ইমপ্রুভমেন্ট আনা, এটা অবশ্যই অনেক ভালো একটি ব্যাপার। কিন্তু আমরা যখনই আসলে ওভার থিংক করা শুরু করি, তখনই মূলত আমাদের মধ্যে নানা সমস্যা দেখা দেয়।

আর যেটা না বললেই নয়, সেটা হলো বেশি ভেবে ফেলার কারণে আসলে আমরা জীবনে অনেক কিছু মিস করে ফেলি। কারণ ধরুন, আপনি কোন একটা বিষয় নিয়ে অনেক বেশি ভেবে ফেলছেন, তখন যেটা হবে, অর্থাৎ আপাত দৃষ্টিতেই যেটা হয়, সেটা হলো আমরা যখন অনেক বেশি ভেবে ফেলি, তখন আসলে দেখা যায় যে যেটা নিয়ে ভাবা প্রয়োজন আমাদের কিংবা যেটা আসলে আমাদের কাজের, আমরা সেদিকে তেমন একটা মনোযোগ দিই না।

আর যার কারণে আসলে আমাদের মধ্য থেকে ওই ভালো কাজগুলো করার ব্যাপারটা চলে যায়। কারণ এটা আমি অনেক ক্ষেত্রেই দেখেছি যে যখনই আমরা আসলে ওভার থিংক করি, তখনই আমাদের মধ্যে অনেক রকমের সমস্যা দেখা দেয়, অনেক রকমের প্রবলেম দেখা দেয়, যেটার আসলেই কোনো মানে হয় না।

কোন কিছু নিয়ে অতিরিক্ত ভাবা কখনোই ভালো নয়, কিন্তু আমরা বেশিরভাগ সময় আসলে সব সময় অতিরিক্ত ভাবতেই পছন্দ করি। আর আমরা যখন আসলে এভাবে অতিরিক্ত ভাবতে শুরু করি, তখন আমাদের মধ্য থেকে আসলে আমাদের ভালো কাজগুলো কিংবা প্রোডাক্টিভিটি চলে যায়। যার কারণে আসলে একেবারে সম্পূর্ণভাবে আমি আমার নিজেকে দায়ী করবো, কারণ আসলে আমরা নিজেরাই অহেতুক ওভার থিংক করি, যেটার কোনো প্রয়োজন হয় না।

আসলে আমরা মানুষেরা কখনো বুঝতেই চাই না যে ওভার থিংক কখনোই ভালো নয়। ওভার থিংক আমাদের জীবনকে ধীরে ধীরে অনেকটাই ধ্বংস করে দেয়। এই ওভার থিংক আমরা যত কম করতে পারব, ততই কিন্তু আমাদের জন্য ভালো।


ABB.gif