সত্য কথা বলা কঠিন হলেও মনের শান্তি আনে
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন সত্য কথা বলা সহজ নয়। অনেক সময় আমরা ভয় পাই সত্যি বললে হয়তো কেউ কষ্ট পাবে, সম্পর্ক নষ্ট হতে পারে, বা নিজেরই ক্ষতি হয়ে যাবে। তাই অনেকে সত্যের বদলে মিথ্যে বা আংশিক সত্য বলে সাময়িকভাবে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। কিন্তু ভেতরে ভেতরে সেই মিথ্যে আমাদের শান্তি কেড়ে নেয়। মনে এক ধরনের অপরাধবোধ তৈরি হয়,যা আস্তে আস্তে মানসিক চাপ বাড়িয়ে দেয়।সত্য কথা বলা কঠিন, কারণ সত্যি সব সময় মিষ্টি শোনায় না। অনেক সময় সত্য মানুষকে আঘাত করতে পারে বা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে। তবুও সত্য বলার সবচেয়ে বড় শক্তি হলো এটা মানুষকে মুক্তি দেয়। আপনি যদি কারও কাছে খোলামেলা ভাবে সত্যি বলেন, তবে হয়তো সে মুহূর্তে কষ্ট পাবে, কিন্তু দীর্ঘমেয়াদে সেই সত্যি বিশ্বাস ও আস্থার সম্পর্ক গড়ে তোলে।
এই যে এই নিজের ভেতরের শান্তি। মিথ্যে বললে সেটি মনে বারবার ঘুরতে থাকে যদি ধরা পড়ে যাই? যদি কেউ জেনে যায়?এই ভয় মানসিক অস্থিরতা তৈরি করে। কিন্তু একবার সত্যি বলে দিলে আর কোনো ভয় থাকে না। তখন মন হালকা হয়ে যায়,এক ধরনের প্রশান্তি আসে।এছাড়া সত্য কথা বলা আমাদের আত্মবিশ্বাসও বাড়ায়। যে মানুষ সত্য বলতে জানে, তার সাহস থাকে, তার ভেতরে কোনো দ্বিধা কাজ করে না। সে নিজের মতো করে বাঁচতে পারে, কারও কাছে লুকিয়ে থাকতে হয় না।সত্য কথা বলা যতই কঠিন হোক না কেন, সেটাই আসলে মনের শান্তির পথ। কারণ মিথ্যে সাময়িকভাবে স্বস্তি দিলেও সত্যি দীর্ঘমেয়াদে সম্মান, আস্থা আর ভেতরের প্রশান্তি এনে দেয়।

