ভাঙা স্বপ্নগুলো মানুষকে কতটা শক্ত করে তোলে

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আজকে একটা ভিন্নধর্মী বিষয় নিয়ে আপনাদের সাথে লেখালেখি করতে এসেছি, আশা করছি যে আজকের লেখাটি আপনাদের ভালো লাগবে, কারণ আজকে আসলে আমি মানুষের স্বপ্ন নিয়ে কথা বলতে এসেছি। মানুষের স্বপ্ন খুব স্পেশাল একটি ব্যাপার। এটা এমন একটি বিষয়, যেটার জন্য যুগের পর যুগ মানুষ আসলে বেঁচে থাকে। কারণ কোন মানুষের যদি স্বপ্ন না থাকে, তাহলে আসলে সে বেঁচে থাকতে পারবে না, আর সে যদি বেঁচে থাকে, তাহলে সেটা আসলে বেঁচে থাকার মত বেঁচে থাকা হবে না, কারণ মানুষ স্বপ্ন ছাড়া বেশি দিন বেঁচে থাকতে পারে না। যে মানুষের স্বপ্ন যত বড়, তার বেঁচে থাকার ইচ্ছা তত বেশি।

আসলে স্বপ্ন আমাদেরকে বাঁচাতে শিখায়, স্বপ্ন আমাদেরকে ভবিষ্যৎ পরিকল্পনা করতে শেখায়। কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে, সেটা হলো আমার কেনো যেনো মনে হয় যে স্বপ্ন পূরণ হওয়ার চেয়ে, অর্থাৎ স্বপ্ন পূরণ হওয়া সত্যিই একটা মানুষের জন্য অনেক বড় সৌভাগ্যের ব্যাপার, কিন্তু আমার যেটা মনে হয়, সেটা হলো ভাঙা স্বপ্নগুলো মানুষকে অনেক বেশি শক্ত করে তোলে। কারণ ভাঙা স্বপ্নগুলো মানুষের মধ্যে একটা জেদ সৃষ্টি করে, যেই জেদের কারণে মানুষ আসলে ভবিষ্যতের জন্য আরও কঠোর পরিশ্রম করার চেষ্টা করে। কারণ কোন মানুষের যখন স্বপ্ন ভেঙে যায়, তখন আসলে তার যেনো কোন কিছুই আর ভালো থাকে না।

অর্থাৎ বিশেষভাবে যেটা আমি বলতে চাই, সেটা হলো যখন কোন মানুষের স্বপ্ন ভেঙে যায়, তখন কিন্তু সে আসলে অনেক বেশি কষ্ট পায়, হয়তো কিছু মুহূর্তের জন্য অনেক বেশি ভেঙে পড়ে। কিন্তু এর মধ্য থেকে যে মানুষগুলো ঘুরে দাঁড়াতে পারে, তাদের মনোবল থাকে আসলে অনেক শক্ত। কারণ ভাঙা স্বপ্ন থেকে আসলে আবার নতুন মনোবল এবং নতুন উদ্দীপনার সাথে সেই স্বপ্ন পূরণ করার জন্য কষ্ট করা, পরিশ্রম করা সত্যিই দারুণ একটি ব্যাপার। আর এই ব্যাপারটি সবার মধ্যে থাকে না, আর যাদের মধ্যে থাকে, তারা অনেক বেশি স্ট্রং, সেটা বলতেই হয়। তাই আমার মনে হয় যে আসলে আমাদের ভাঙা স্বপ্নগুলো নিয়ে আফসোস করার চেয়ে সেগুলোকেই আমাদের শক্তি হিসেবে রূপান্তরিত করা প্রচণ্ড জরুরি, কারণ এটাই আমাদের অনেক বেশি মঙ্গল।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.30
JST 0.054
BTC 71430.71
ETH 2092.16
USDT 1.00
SBD 0.49