ভবিষ্যৎ বর্তমানের হাতে

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমরা যে ব্যাপারটি খুব বেশি ভুলে যাই, কিংবা আসলে জানলেও না জানার মতন করেই থাকি, সেটা নিয়েই আজকে একটু কথা বলতে এসেছি। আশা করছি, আপনাদের ভালো লাগবে। আসলে কিছু কিছু ব্যাপার এমন থাকে যে, ব্যাপারগুলো নিয়ে কথা না বললেই যেনো নয়। আসলে এই ব্যাপারগুলো নিয়ে যদি কথা না বলি, তাহলেই বোধহয় ভুল হবে।

আসলে ভালো ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলা আমাদের অনেক বেশি প্রয়োজন, ওই ব্যাপারগুলোকে একটু হাইলাইট করাটাও আমাদের সমাজের জন্য অনেক বেশি প্রয়োজন বলেই আমি মনে করি।

আমি মূলত যেটা বলতে চাইছি, সেটা হলো, আমাদের ভবিষ্যৎ কিন্তু আমাদের বর্তমানের হাতে। আমাদের ভবিষ্যৎ হয়তোবা আমাদের অতীতের হাতে নয়, কারণ অতীতে কোনো ভুল করে থাকলে সেটা আমরা বর্তমানে শুধরে নিতে পারি। অর্থাৎ, আমরা যদি এখন কোনো ভালো কাজ করি, তবে আমরা সেটা ভবিষ্যতে ফলাফল পাব।

অর্থাৎ, আমরা যদি আসলে বর্তমানে খুব ভালোভাবে সবকিছু করার চেষ্টা করি, তবে তার ফলাফল কিন্তু আমরা ভবিষ্যতে অবশ্যই পাব। এবং যদি বর্তমানে ভালো কাজ করি, তবে কিন্তু ভবিষ্যতেও ভালো ফলাফল পাব।

দেখুন, এটা কিন্তু খুব নির্ধারিত একটা ব্যাপার। অর্থাৎ, আমরা যদি বর্তমানে ভালো কাজ করি, তাহলে আমাদের ভবিষ্যৎ নিয়ে খুব একটা চিন্তা করার কোন প্রয়োজন নেই।

কিন্তু এই জায়গাতেই আমরা সবাই বেশি ভুল করি। অর্থাৎ, আমরা ভবিষ্যতের চিন্তায় এত বেশি মগ্ন থাকি যে, আমরা আসলে আমাদের বর্তমান নিয়ে চিন্তাভাবনা করাটাই ভুলে যাই।

এবং বর্তমানে আমরা নানান রকমের অপ্রয়োজনীয় কাজ করতে থাকি, যার কারণে আমরা আমাদের অজান্তেই আমাদের ভবিষ্যৎ নষ্ট করে ফেলি। কারণ, বর্তমানে যদি ভবিষ্যতের ভালোর জন্য কোনো কিছু করে না রাখি, তাহলে কিন্তু কখনোই আমাদের ভবিষ্যৎ ভালো হবে না।

তাই, আমরা যারা আসলে ভবিষ্যৎ নিয়ে একটু বেশি চিন্তা করি, আমরা যদি একটু বর্তমান নিয়েও চিন্তা করি, তাহলে আমার মনে হয় যে, আসলে আমরা কিছুটা হলেও আমাদের ভবিষ্যৎকে আরও বেশি সুন্দর করে গড়ে তুলতে পারবো।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.061
BTC 68885.47
ETH 2085.53
USDT 1.00
SBD 0.51