ভেতরের একাকীত্ব আর বাইরের চঞ্চলতা
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
মানুষের ভেতরে একা একাকীত্ব থাকে, বাইরে যতই চঞ্চলতা থাকুক না কেন। আসলে প্রতিটি মানুষের ভিতরে একটা আলাদা রকমের একাকীত্ব থাকে, যেটা আসলে ধুয়ে-মুছে ফেলে একেবারে বাহ্যিক যে চঞ্চলতা মানুষ দেখায়, সেটার মতো হওয়া সম্ভব হয় না। আসলে এটাই মানুষের ধর্ম অর্থাৎ, মানুষ বাইরে যতই চঞ্চলতা কিংবা হাসিখুশি থাকুক না কেন, দেখা যায় যে প্রতিটি মানুষই যেনো একা। হয়তো অনেক মানুষ রয়েছে, যাদের মনের মানুষ তারা খুঁজে পায়।তারা আসলে অনেক বেশি সৌভাগ্যবান কিংবা সৌভাগ্যবতী বলা চলে।
তবে আমি বেশিরভাগ দেখেছি, তারা আসলে মনের মানুষ খুঁজে পায় না। আর শুধু তাই নয়, মনের মানুষ খুঁজে পায় না ব্যাপারটি শুধু যদি তাই হতো, তা নয়। আসলে যেটা আমি খেয়াল করেছি, সেটা হলো আমাদের চারপাশে কিংবা আমাদের মধ্যে আসলে এমন অনেক মানুষ আমরা দেখি, যারা হয়তো বাইরে অনেক হাসিখুশি থাকে, কিংবা তার চারপাশের মানুষকে অনেক বেশি মাতিয়ে রাখে, কিন্তু দিন শেষে তারা নিজেরাই একাকীত্ব বুকে। এটা আসলে আমাদের দুর্ভাগ্য বলা চলে, কারণ আমরা অন্যের খবর রাখা এখন খুব একটা প্রয়োজনীয় মনে করি না।
আমরা এখন শুধুমাত্র নিজেকে নিয়েই ব্যস্ত থাকতে পছন্দ করি এবং নিজেকে নিয়ে মেতে থাকি। অর্থাৎ, আমাদের আশেপাশের মানুষগুলোর খবর যে আমাদের রাখতে হবে, সেটা যেনো আমরা বেমানান ভুলে গিয়েছি। আর সে কারণেই আসলে কত মানুষ কত সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, সেগুলো আমরা একটুও যেন টের পাই না। আর টের পেলেও খুব একটা আসলে আমলে নেই না।এখানেই আমাদের মূল সমস্যা।অর্থাৎ, আমরা যেহেতু শুধুমাত্র একাকীত্বটাই উপভোগ করতে চাই, আর সে কারণেই আসলে মানুষের মধ্যে একাকীত্ব এমনভাবে চলে আসে যে সে আসলে তার জীবনে নিজেকে আর সঙ্গীর সাথে মিলাতে পারে না, কারণ সে যেনো ওই একাকীত্বকেই বরণ করে নেয়।

