ভালোমানুষি করলেই বিপদ!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আজকালকার সময়ে ভালোমানুষ শব্দটা যেনো একধরনের বিদ্রূপে পরিণত হয়েছে।যে মানুষ সত্য কথা বলে সাহায্য করতে চায়,কাউকে কষ্ট দিতে চায় না তাকে এখন মানুষ বোকা মনে করে।সমাজ এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে সততা,সহানুভূতি আর নম্রতা যেন দুর্বলতার প্রতীক হয়ে গেছে।তাই এখন মানুষ ভাবতে শুরু করেছে ভালোমানুষি করলেই বিপদ!আমরা এমন এক বাস্তবতায় বাস করছি যেখানে যত বেশি চতুর,ততো বেশি সফল। যারা অন্যের সুযোগ নেয় যারা নিজের স্বার্থে সব কিছু করতে পারে,তারাই এখন সমাজে মাথা উঁচু করে চলে।কিন্তু যে মানুষটা নীতির পথে হাঁটে কাউকে ঠকায় না অন্যায়ের প্রতিবাদ করে সে আজ একা। তার ভালোমানুষি অনেক সময়ই হয়ে যায় তার নিজের বিপদের কারণ।
সবচেয়ে কষ্টের বিষয় হলো মানুষ এখন ভালো কাজের পেছনের উদ্দেশ্য নিয়েও সন্দেহ করে।কেউ সাহায্য করলে ভাবা হয় নিশ্চয়ই কোনো স্বার্থ আছে। অথচ সব মানুষই কি স্বার্থপর?আসলে সমাজের এই পরিবর্তনটাই আমাদের শেখাচ্ছে সততা এখন আর সহজে টিকে থাকে না।তবুও সত্যিকার ভালোমানুষরা হারিয়ে যায় না।তাদের কষ্ট হয় তারা প্রতারিত হয় কিন্তু তারা জানে ভালো থাকা মানে শুধু অন্যের জন্য নয় নিজের জন্যও শান্তি খুঁজে নেওয়া।অন্য কেউ যদি বেঈমানি করে, সেটা তার চরিত্রের পরিচয় নিজের মানবিকতা হারানো নয় আর এটাও ঠিক অতি সরল হওয়াও আজকের যুগে বিপজ্জনক।বাস্তব জীবন এখন এমন যে,নিজেকে রক্ষা করাটাও একধরনের বুদ্ধিমত্তা। তাই ভালো হতে হলে এখন শুধু মন ভালো থাকলেই চলে না সাথে দরকার সচেতনতা আর আত্মসম্মান।ভালোমানুষি করা কোনো ভুল না কিন্তু অন্ধভাবে সবাইকে বিশ্বাস করাই আসল ভুল।পৃথিবী বদলেছে তাই ভালো থাকতে হলে বোকা নয়।সচেতন ভালো মানুষ হওয়াই এখন সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ।

