সামাজিক মাধ্যম এ অতিরিক্ত আত্মপ্রকাশ

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

সামাজিক মাধ্যমে আজকাল অনেকেই নিজেদের জীবনের অনেক অংশ খুব সহজেই শেয়ার করে ফেলছে। প্রতিদিন ঘুম থেকে উঠে শুরু, খাওয়া-দাওয়া, বন্ধুবান্ধবের সঙ্গে মজা, কাজের সাফল্য সবকিছুই যেন আমরা সবাইকে জানাতে চাই। এটা একটা ভালো ব্যাপার, কারণ যোগাযোগ সহজ হয়, বন্ধু-বান্ধবের খবরও পাই। কিন্তু অতিরিক্ত আত্মপ্রকাশের একটা দিক আছে, যা ভাবার বিষয়।

সামাজিক মাধ্যমে অনেক সময় মানুষ এমন ছবি, ভিডিও, কিংবা পোস্ট দেয় যা বাস্তবে তাদের জীবনের সবকিছু প্রকাশ করে না। অনেক সময় এটি হয়ে যায় অভিনয়। কেউ হয়তো শুধু ভাল দেখাতে বা জনপ্রিয় হতে এসব করে। কিন্তু বেশি আত্মপ্রকাশ মানে নিজের ব্যক্তিগত জীবন বা সমস্যাগুলো খুব সহজে সবাইকে জানিয়ে দেওয়া। এতে প্রাইভেসির ঝুঁকি থাকে। কেউ ভুল তথ্য নিতে পারে, বা তা নিয়ে নানা রকম নেতিবাচক মন্তব্য আসতে পারে।আরেকটা বিষয় হলো, অতিরিক্ত আত্মপ্রকাশ কখনো কখনো আমাদের মানসিক শান্তি নষ্ট করে। যখন নিজের জীবনের সবকিছু বাইরের চোখে নিয়ে আসি, তখন নিজের ব্যক্তিগত স্পেস কমে যায়। আর মানুষ হয়তো আসলেই চিন্তা করতে পারে না, কেউ সত্যিকারের বন্ধু নাকি শুধু ফলোয়ার। অনেক সময় দেখা যায়, যারা খুব বেশি আত্মপ্রকাশ করে তারা আসলে ভিতরে একা বোধ করে।

অতিরিক্ত আত্মপ্রকাশের পেছনে হয়তো একটা অজানা চাপও থাকে কেউ নিজেকে প্রমাণ করতে চায়, কারো কাছে বেশি জনপ্রিয় হতে চায়, বা জীবনের কিছু অংশ নিয়ে গর্ব দেখাতে চায়। কিন্তু আসল কথা হলো, জীবনের সবকিছু সবার সঙ্গে শেয়ার করা উচিত নয়। অনেক সময় শান্ত থেকে নিজেকে সামলানোই ভালো।আমার মতে, সামাজিক মাধ্যমে আত্মপ্রকাশ করাটা এক ধরনের সামাজিক যোগাযোগ, কিন্তু সেটা যেন ভারসাম্যপূর্ণ হয়। নিজের প্রাইভেসি রক্ষা করতে হবে, আর নিজের মনের শান্তির কথা ভাবতে হবে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে অনুপ্রাণিত করতে পারি, ভালো মেসেজ দিতে পারি, কিন্তু নিজের জীবন এতটাই প্রকাশ করা উচিত নয় যে সেটা আমাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

সামাজিক মাধ্যমে আত্মপ্রকাশ ভালো, কিন্তু অতিরিক্ত আত্মপ্রকাশ দূরত্ব বাড়ায়, মানসিক চাপ বাড়ায়। তাই আমার মতে মেপে মেপে, সচেতন হয়ে নিজের জীবন ভাগ করে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

ABB.gif

Sort:  

🚀Have you token advantage of our exclusive 30% bonus offer?
Neon Crypto is a newly launched platform designed to reward users with an additional 30% bonus on their Crypto assets, helping you maximize your crypto potential from the start, this bonuses are only available for Trustwallet, metamask, Exodus, Phantom. 🚀 #bitcoin #Finance #Crypto #Cryptocurrency
CLAIM NOW🚀🚀🚀🚀🚀🚀🚀🚀
https://neon--cryptobonus.replit.app/

IMG_7331.PNG
IMG_7331.PNG