আগের মতোন কি ভালোবাসা যায়?
তার মধ্যে এসেছি, আসলে আমি যে ব্যাপারটি নিয়ে লেখালেখি করতে এসেছি, সেটা হলো আমার কাছে যেটা মনে হয়, সেটা হল, আসলে আগের মতো কখনই কোনো মানুষকে ভালোবাসা যায় না, যদি একবার ওই ভালোবাসা থেকে কোনো মানুষ মুখ ফিরিয়ে নেয়।
একটু চিন্তা করে দেখুন, আমরা যে কোনো কাজ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার পরে, যদি আবার সেই কাজে ফিরে যেতে চাই হয়তো শুরুর দিকে সেই কাজে ফিরে যেতে আমাদের কষ্ট হয়, হয়তোবা শুরুর দিকে ওই কাজটা আবার নতুনভাবে শুরু করতে আমাদের অনেক কষ্ট হয়, কিন্তু ওই কাজটি আসলে নতুনভাবে শুরু করা যায়। একটা সময় হয়তোবা কষ্ট হয়, হয়তোবা অনেক সময় লাগে, কিন্তু এমন নয় যে কাজটি আমরা করতেই পারি না। অর্থাৎ, এমনটা তেমন একটা হয় না।
কিন্তু একটা ব্যাপার কখনোই সম্ভব হয় না, সেটা হল কোনো মানুষকে ভালোবাসার পরে, যদি তার ব্যবহার কিংবা পরিস্থিতির কারণে ওই মানুষটির প্রতি ঘৃণা জমে যায়, তখন তার পরে যদি আমরা আবার ওই মানুষটিকে ভালোবাসার চেষ্টা করি, সেটা আসলে কখনোই হয়ে উঠে না।
কারণ, ভালোবাসা অনেকটা কাচের গ্লাসের মতো। ওই গ্লাসটি যদি একবার ভেঙে যায়, তবে হয়তোবা জোড়াতালি দিয়ে জোড়া লাগানো যায়, কিন্তু সেটা কখনোই আগের মতো ঠিক করা যায় না। সেটা কখনোই আর আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় না। ভালোবাসাটাও ঠিক তেমন একবার যদি মরে যায়, একবার যদি বদলে যায়, একবার যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে সেটাকে আবার আগের মতো করার সাধ্য কারোর নাই, কোনো মানুষের নেই।
তাই আসলে আমাদের ভালোবাসাকে সম্মান করা উচিত, আমাদের ভালোবাসাকে শ্রদ্ধা করা উচিত, ভালোবাসাকে সময় দেওয়া উচিত। কারণ, এটা যদি একবার বদলে যায় কোনো মানুষের প্রতি, তাহলে সেটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা কখনোই সম্ভব হয় না।
এই কথাটা আসলে কারণেই বললাম। আমরা অনেক সময় এটাই ভাবি যে আমরা ওই মানসিক অবহেলা করতেই থাকি। হয়তোবা আমরা কখনো যদি ভুল করে ফেলি, অর্থাৎ ওই মানুষটি যদি আমাদেরকে কখনো ভুল বোঝে, এরপর আমরা আবার তাকে মানিয়ে নেব। কিন্তু ব্যাপারগুলো আসলে তেমনটা হয় না। ভালোবাসা ব্যাপারটি এতটাও সহজ নয়।

