আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। গরমের উষ্ণতার সাথে মানুষের সৃষ্টি জিনিষ পত্রের লাগামহীন দামের মাঝেও ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি। সত্যি বলতে আমাদের সমাজে এই সমস্যাটা দিন দিন বেশ প্রকট হয়ে উঠছে। যেখানে দিন দিন মানুষ সামাজিক হওয়ার চেষ্টা করে সেখানে আমরা দিন দিন অসামাজিক আর অমানবিক হওয়ার চেষ্টা করছি। পরিবর্তন আমাদের মাঝেও হচ্ছে কিন্তু সেটা অনাকাংখিত।
কাংখিত বিষয়ে সবার আগ্রহ থাকে ঠিক তেমনি আমাদেরও মাঝেও একটা আকাংখা আছে কিন্তু কেন জানি সেটা মানবিক কিছু হয় না বরং সব সময়ই কেন জানি অমানবিক হয়ে যাচ্ছে। ব্যবসা মানেই লাভ, ব্যবসায়ীক মানুষের মাঝে মুনাফা করবে কিংবা করার আগ্রহ থাকবে সেটাই বাস্তবতা। কিন্তু সেখানেও কাংখিত একটা পরিমাণ থাকতে হবে। একটা নির্দিষ্ট সীমা থাকতে হবে কিন্তু যখন সেটা সীমানার বাহিরে চলে যাবে তখনই সেটা অনাকাংখিত হয়ে যাবে।
জিনিষ পত্রের দামও একটা কাংখিত পর্যায়ে রাখার দায়িত্বশীল যারা অর্থাৎ যথাযথ কর্তৃপক্ষ যারা আছেন তাদের উচিত যথেষ্ট মনিটরিং এর মাধ্যমে দামের বিষয়টি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা। কিন্তু এখানেই সেই কাংখিত পরিচর্যার বিষয়টি অনুপস্থিত। যার যেটা করা উচিত সেটা কাংখিত পর্যায়ে না থাকলে যা হয়, আমাদের দেশে ঠিক সেটাই হচ্ছে। আবার সমস্যা হলো সে বিষয়ে কিছু বলাও যাবে না। কারণ বলতে গেলেই সেটা হয়ে যাবে রাজনৈতিক ব্যাপার স্যাপার।
অবাক করার বিষয় এটাই, চুরি করবে চোর আপনি দেখবেন কিন্তু সেটা বলতে পারবেন না। বলতে গেলেই আপনি দোষী হয়ে যাবেন। অনায্যভাবে কিংবা কৃত্রিম সিন্ডিকেট তৈরীর মাধ্যমে দৈনন্দিন প্রয়োজনীয় দ্রব্যাদির দাম নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয় তখন আর সেটা ব্যবসায় থাকে না বরং সেটা অনাকাংখিত উদ্দেশ্য হাসিলের পায়তারা হয়ে থাকে। আর এভাবেই দিন দিন অনাকাংখিত সেই উদ্দেশ্য হাসিল করার প্রচেষ্টায় তারা বেশ সক্রিয়।
সমস্যা হলো আমরা নিরুপায় হয়ে গেছি, সময়ের সাথে সাথে আমরা কেমন জানি নির্বাক হয়ে গেছি। চোরকে দেখি কিন্তু কিছু বলতে পারি না, সঠিকটা জানি কিন্তু প্রকাশ করতে পারি না। আজব একটা পরিবেশের মাঝে বেঁচে আছি আমরা। চরম একটা পরিবেশে কতটা সময় এভাবে আমরা টিকে থাকতে পারবো সেটাই এখন দেখার বিষয়। আল্লাহ, আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আমিন।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




