আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]

in আমার বাংলা ব্লগyesterday

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তবে মাঝে মাঝে বাস্তবতার নির্মম আঘাতে কিছুটা বিষন্ন হয়ে যাচ্ছি। যদিও বাস্তবতার উপর আমাদের কোন হাত নেই, তবুও মাঝে মাঝে মনে হয় সবকিছুতেই আমাদের হাত রয়েছে। সত্যি কিছু কিছু বিষয় এমন থাকে যা মন একদমই মানতে চায় না, যা আমাদের ভীষণভাবে অস্থির করে দেয়। মনে চায় ফিরে যাই অতীতের সেই স্মৃতিময় দিনগুলোতে।

কিন্তু সময় খুবই নির্মম, যা শুধু চলতে থাকে, যেখানে গতিশীলতাই পরম ধর্ম কিন্তু তারপরের বিষয়গুলো খুবই নির্মম। কারণ সময় একা গতিশীল হয় না বরং তার সাথে সাথে যাবতীয় সব কিছুকেই নিয়েই গতিশীল হয়, যার কারণে পাল্টে যায় বর্তমান ও ভবিষ্যৎ আর হারিয়ে যায় অতীতের সেই স্মৃতিগুলো। একটু খেয়াল করলেই দেখতে পাবেন কালের বিবর্তনে হারিয়ে গেছে অনেক কিছু, হারিয়ে যেতে বসেছেও অনেক কিছু। আর সবচেয়ে নির্মম বাস্তবতা হচ্ছে বর্তমান কর্পোরেট যুগ।

alexas_fotos-cry-2010585.jpg

আমরা উন্নত হয়েছে, যা পরাশুনা কিংবা গবেষণা সর্বত্র আমাদের উন্নয়নের ছোঁয়া, কিন্তু আদতে আমরা কি বৈষম্য কিংবা শোষণের হাত হতে রক্ষা পেয়েছি। আমাদের সমাজ কি বৈষম্য কিংবা শোষণ মুক্ত হতে পেরেছে। না পারে নাই বরং আমরা আধুনিক সভ্যতায় প্রবেশ করে অনেকটাই কর্পোরেট শোষণের হাতে বন্দি হয়ে গেছি। হ্যা, এটাই নির্মম বাস্তবতা। কর্পোরেটই হলো আধুনিক সমাজের শোষণের অন্যতম এক চাবিকাঠি। আপনি সেটা মানেন কিংবা নাই মানেন, এটাই সত্য।

কর্পোরেট মানে আমরা জানি সুসংগঠিত এক বড় কোম্পানী কিন্তু এর আড়ালে থাকে বড় বিশাল এক সিন্ডিকেট। যেখানে আপনি আমি কিংবা আমাদের সমাজ এবং তার সাথে পুরো রাষ্ট্র থাকে জিম্মি। সরকার যেখানে তাদের নিকট অসহায় সেখানে আপনি আমি কি? কিংবা আমাদের সমাজ সেখানে কিছুই নয়। বর্তমান সমাজ ব্যবস্থাপনা কিংবা রাষ্ট্রের কার্য পরিধি বিবেচনায় নিলেই সেটা নিদারুণভাবে স্পষ্ট হয়ে যাবে।

মার্কেটিং এর নিদারুণ চাকচিক্যে আর সিন্ডিকেটের সুনিপুন কৌশলে সব কিছু তাদের দখলে চলে যায়। আপনি আমি চাইলেও সেখান হতে আর বের হয়ে আসতে পারি না, বের হয়ে আসার কোন সুযোগ থাকে না। কি নিদারুণ এক বৃত্তের মাঝে আটকে গেছি আমরা, চাকচিক্য আর ভদ্রতার মুখোশের আড়ালে ফাঁদে আটকে যাচ্ছি, সভ্যতার নতুন ক্ষত কর্পোরেট এর জালে। আর এখানেই শেষ করছি, ভবিষ্যতে আরো কিছু লেখার আশা প্রকাশ করছি।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

High-Yield Curation by @steem-seven

Your content has been supported!


Maximize your passive income!
Delegate your SP to us and earn up to 0.45 STEEM / 1000 SP.

Click here to see our Tiered Reward System

Vote Proposal 100Vote Witness @seven.witMeet Speak on Steem

We are the hope!

S7VEN Banner

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.061
BTC 67447.81
ETH 2057.69
USDT 1.00
SBD 0.49