আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। সুন্দর মানসিকতা নিয়ে আরো বেশী চঞ্চল থাকার চেষ্টা করছি। তবে মাঝে মাঝে চারপাশের নানা কিছু, নানা ঘটনাবলী হতাশ করে দেয়, হৃদয়ের চঞ্চলতা নির্জীব করে দেয়। সত্যি আমরা বাঙালী উত্তরাধিকার সূত্রে নানা বিষয় পেয়েছি, নানা কিছুতে আমরা অভ্যস্থ। সত্যি বলতে মাঝে মাঝে খুব বেশী হতাশ হয়ে যাই, বাঙালী হিসেবে নিজেকেও বেশ অনুতপ্ত মনে হয়।
কিন্তু কি আর করা, যাইহোক নিজের বাঙালীর পরিচয় তো আর মুছে ফেলা যাবে না। সেদিন অফিসে খাওয়ার আয়োজন করা হয়েছিলো, এটা ধারাবাহিক একটা বিষয়, প্রতিবছরই হয়ে থাকে বসের পক্ষ হতে। আমরা যেহেতু বাঙালী সেহেতু আমাদের একটা দারুণ মানসিকতা আছে, না মানসিকতা বললে ভুল হবে বরং বৈশিষ্ট্য বলতে পারি। আর সেটা হলো নিজের হলে রেখে দাও, আর অন্য কারো হলে নিয়ে আসো। মাগনা পেলে যতটা সম্ভব খাওয়ার চেষ্টা করি, পেটে জায়গা না হলেও জোর করে খাওয়ার চেষ্টা করি।
আর প্রচলিত একটা ডায়লগ তো আমাদের সবারই জানা, মাগনা পেলে দুইশত টাকার লুঙ্গি নষ্ট করে আলকাতরা নেয়ার চেষ্টা করি। ছোটবেলায় এর অর্থটা আমি অতো ভালো বুজতাম না। আলকাতরা নেয়ার জন্য দুইশত টাকার লুঙ্গি কিভাবে নষ্ট হয়? সত্যি ফ্রি কিছু পেলে আমাদের আর হুশ থাকে, কোথায় নিবো, কোথায় রাখবো? অতো কিছু খেয়াল থাকে না তখন বরং একটাই খেয়াল থাকে আর সেটা হলো যতটা সম্ভব ফ্রি পাওয়ার সুযোগ নিতে হবে, তাতে অন্য কিছু নষ্ট হোক সেটা দেখার দরকার নেই।
একটা নাটক দেখেছিলাম অনেকটা খাদক টাইপের, এতো পরিমানে একটা লোক খায় শেষ পর্যন্ত তাকে মরে যেতে হয়। আসলে এমন অনেক নাটক ছিলো আজকে, যেখানে আমাদের জন্য একটা শিক্ষা থাকতো কিন্তু তাতে কি আমরা নাকট ঠিকই দেখতাম তবে কোন শিক্ষা নিতাম না, আমাদের বিনোদন প্রয়োজন কিন্তু শিক্ষা নয়। তাই আমরা কিছু দেখলে সেখানে বিনোদন খুঁশি যা শিক্ষানীয় আছে সেটা দেখি না, সেখান হতে কিছুই খুঁজে পাই না।
সময়ের সাথে সব কিছুতে পরিবর্তন আসে, সময়ের সাথে মানুষের শিক্ষা বাড়ে, কিন্তু আমাদের মাঝে কোন পরিবর্তন নেই। আমাদের শিক্ষা আছে কিন্তু সেই শিক্ষায় কোন মূল্যবোধ নেই। আমরা বাঙালী জাতি, আমাদের কাছে নিজেদের স্বার্থটাই বড় কথা, বাকি সবটাই মিছা। সত্যি পরিবর্তন আমাদের কাছে আসে কিন্তু সেটাকে আমরা শুধুমাত্র নিজের স্বার্থ রক্ষায় ব্যবহার করি, নিজেকে পরিবর্তন কিংবা উন্নত করার জন্য নয়।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




