বিশ্বাস কোরো না
আমি দেখিনি বালিয়াটির জমিদারদের কিন্তু দেখেছি তোমায়,
যেন অবলীলায় মুছে ফেলা হয়েছে তোমার প্রভাব।
তুমি কি শুনেছ কোনো এক শুকপাখির কথা, কেটে কি গিয়েছে তোমার অভাব?
নাকি কথায় কথায় বিশ্বাস কোরো না বলাই ছিল তোমার স্বভাব?
প্রচন্ড ঝড় ওঠে কি সেই মনের সাগরে, ঢেউয়ে ঢেউয়ে বলে যায় ধ্বংসের কথা,
ভালোবাসা নাই থাক, কাছেপিঠে তুমি আমি, মুখোমুখি আমাদের নীরবতা।