রাত দুইটার চলে যাওয়া - কাজী অ্যাডাম

in #banglakobita • 2 months ago

রাত ২টা ১৭ মিনিটে
তুমি শেষবার অনলাইনে ছিলে।

তারপর পৃথিবী অফলাইন হয়ে গেল।
আমি প্রতিদিন সেই সময়টুকু
ঘড়িতে নয়, মনে দেখি।

কিছু মানুষ চলে যায় না—
তারা শুধু
একটি সময় হয়ে বেঁচে থাকে।

খসড়াধ্বনি: মানুষ চলে যায়, নাকি সময়ের একটি মুহূর্ত হয়ে থেকে যায়?