দেশপ্রেম৷ ১৩-০৪-২০২৬

in #bd204 days ago

ইরান! মাথা নোয়াবার নয় জাতি! মার্কিন যুক্তরাষ্ট্রের মিথ্যা আশ্বাসের পরিপ্রেক্ষিতে পাকিস্তানে আসা ডেলিগেশন টিম মার্কিন-ইসরাঈলের হামলায় শহিদ হওয়া মাদ্রাসা শিক্ষার্থীদের ছবি বহন করে বিমানে নিয়ে এসেছে! তাদের ছবি দেখে তাঁরা নেগোশিয়েশনে বসেছে! শিশুদের আত্মত্যাগ কে তাঁরা কিভাবে মূল্যায়ন করেছে তা তো আমরা দেখলাম! একচুল পর্যন্ত তাঁরা জাতির আত্মমর্যাদা প্রশ্নে ছাড় দিবে না!

আর আমরা,জুলাইয়ে একশ'র অধিক শিশু সন্তান আত্মত্যাগ করল,শহিদ হলো! তাদের ছবি পাশে সরিয়ে রেখে, আমাদের আসল কদাকার,কুৎসিত চরিত্র সামনে নিয়ে আসলাম! আমরা ফিরে আসলাম আমাদের চরিত্রেরূপে! আমরা দুর্নীতি,ঘুষ,তদবির বাণিজ্য,চাঁদাবাজি সবই সচল রাখলাম। মাঝখান হতে, শুধু ছাত্র-জনতা প্রাণ দিল অকতারে,কেউ আহত হয়ে আজীবন কাতরাতে থাকবে!

এজন্য তাদের শহিদী আত্মার অভিশাপ আমাদের উপর প্রতিশোধ নিবে!

1000449462.jpg