মনোমুগ্ধকর সৌন্দর্য্য

in #bdcommunity10 months ago

টকটকে হলুদ সরিষাফুলের ভালোবাসা আমার জীবনে এক অবিস্মরনীয় রং এনে দেয়
1000056846.jpg
সরিষা ফুলের সুভাসে মিশে থাকে গ্রামগঞ্জের মাটির ঘ্রাণ,আর শৈশবের স্মৃতি। সরিষা ফুলের ক্ষেত মানেই এক টুকরো সোনালি স্বপ্ন। শীতের সকালে রোদে ঝলমলে সরিষা ফুলের সৌন্দর্য যে কারও মন ভালো করে দিতে পারে। প্রকৃতির এই অপরূপ দৃশ্য অনেকেই ছবি তুলে স্মৃতিতে ধরে রাখতে চান, আর সেই ছবির সঙ্গে একটা সুন্দর ক্যাপশন না হলে যেন অপূর্ণ লাগে।
হলুদ সরিষা ক্ষেত যেমন আমাদের নিত্যপ্রয়োজনীয় সরিষা তেল উৎপাদনে সহায়তা করে, তেমনি সরিষা ফুলের সৌন্দর্য আমাদের নিয়ে যায় সুন্দরের অন্য এক জগতে। সবুজের মধ্যে হলুদ সরিষা ফুল মাথাচাড়া দিয়ে উঠে জানান দেয় তাদের সৌন্দর্যের রূপ।
আমার প্রিয় সরিষা ফুল ভালো থেকো, মিস করি শীতের দিনের তোমার সৌন্দর্য্যর, আগামী শীতে আবার দেখা হবে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.076
BTC 70807.34
ETH 2183.32
USDT 1.00
SBD 0.49