কর্তব্যর মূল্যবোধ

in #bdcommunity9 months ago

আপনার দায়িত্বে থাকা কাজগুলো সম্পন্ন করার পর আপনি রিলাস্ক করুন। না হলে আপনি কোনোকিছু উপভোগ করতে পারবেন না।
WhatsApp Image 2025-06-07 at 19.24.59.jpeg
একটা শহরের একটা অফিসে কয়েকজন কর্মচারী কাজ করছিলেন। কাজ করতে করতে সবাই প্রায় ক্লান্ত।দুপুরে লাঞ্চের টাইম চলে আসলো। তিনজন কর্মচারী পাশের একটা হোটেলে লাঞ্চ করার জন্য বেরিয়ে পড়লেন। একজন ছিলেন ম্যানেজার,একজন পিয়ন এবং অপরজন ছিলেন অপারেটর। তিনজন একসাথে রাস্তা দিয়ে হাঁটছিলেন। তখন ঘটে যায় এক আশ্চর্যজনক ঘটনা। তারা রাস্তার ভিতরে একটা প্রদীপ কুড়িয়ে পায়। প্রদীপ টাকে ঘষা দিতেই প্রদীপের ভিতর থেকে একটা ভয়ংকর জ্বীন বেরিয়ে আসে। জিনটি ভয়ংকর হাসি হাসতে হাসতে বললেন আদেশ করুন মনিব।আমি প্রত্যেককে একটা করে বর দিতে চাই।
অপারেটর বলল,, আর কাজ করতে ভালো লাগছে না পরিবার নিয়ে সেন্টমার্টিনে বেড়াতে যেতে চাই।
পিয়ন বলল, সত্যিই কাজ করতে করতে বিরক্ত হয়ে পড়েছি মন বসেনা, আমি কক্সবাজার বেড়াতে যেতে চাই এবং মুক্ত হওয়ায় নিজেকে বিলীন করতে চাই।
জিন তাদের আরজি শুনে বলল," তথাস্ত " সঙ্গে সঙ্গে দুই জন ব্যক্তিই উধাও হয়ে যায়।
এবার জিন ম্যানেজার কে বলল, বলুন আপনি কী বর চান?
ম্যানেজার কিছুক্ষণ চুপ থাকলেন,তারপর অনেকক্ষণ ভেবে বললেন অফিসে অনেক কাজ এখনো পড়ে আছে। আমি লাঞ্চের পর ওই দুইজন ব্যক্তিকেই অফিসে দেখতে চাই
শিক্ষা : যে কাজের দায়িত্ব আপনি নিয়েছেন সেটা আগে শেষ করুন তারপর আনন্দ করুন।
@mhmaruf

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.28
JST 0.048
BTC 65937.67
ETH 1937.80
USDT 1.00
SBD 0.49