"ক্ষমা মহৎ গুণ"সেজন্য রাগ পুষে রাখতে নেই ক্ষমা করতে শিখুন।

in #bdcommunity10 months ago

একজন ছাত্র ,, যে খুবই রাগী স্বভাবের ছিল। কিন্তু সে তার শিক্ষককে খুবই মান্য করতো। শিক্ষক একদিন দেখলেন যে তার ওই ছাত্র প্রচন্ড রেগে আছে।
কিছুক্ষণ পর শিক্ষক তার ছাত্রকে ডাকলেনে এবং একটি খালি বস্তা আর এক বাক্স আম দিয়ে বললেন,,এমন কিছু লোকের নাম মনে করো যারা তোমার সঙ্গে প্রচণ্ড খারাপ ব্যবহার করছে, তুমি যাদেরকে কখনোই ক্ষমা করতে পারবে না। একটা করে আম বাক্স থেকে বের কর,, আর প্রত্যেকটি আমে এক এক জনের নাম লিখে বস্তার ভিতরে রাখো। তারপর বস্তাটা পিঠে চাপিয়ে এক সপ্তহ ঘুরে বেড়াবে। ঠিক এক সপ্তাহ পার হলে আমার কাছে এসো।
শিক্ষকের কথা মতাবেক ছাত্রটি তাই করল। প্রথমদিন তার কিছুই মনে হলো না। পরের দিন বস্তাটি তার কাছে ভারী বলে মনে হল। যদিও আমের ওজন একই ছিল। তারপর আম পস্তে শুরু করল। আম থেকে পচা গন্ধ ছাড়লো। ছাত্রটি অস্বস্তি বোধ করতে শুরু করলো। এভাবে এই ছয়দিন কেটে গেল। ৬ দিন পর পচা আমের গন্ধ সহ্য করা গেল না। উপরান্ত, পিঠে পচা আমের রস লাগা শুরু হলো ।ছাত্রটি আমের বস্তা ফেলে দিয়ে শিক্ষকের কাছে ফিরে আসলো।
শিক্ষক ছাত্রকে জিজ্ঞাসা করলেন, " তুমি কি কিছু বলবে? "
ছাত্র বলল, " আমরা যখন কাউকে ক্ষমা করতে পারি না তখন একটা নেতিবাচক অনুভূতি আমরা বহন করি,ওই আমের বস্তার মত। যত বেশি দিন আমরা ওই নেতিবাচক অনুভূতি বহন করব, আমাদের জীবন ততো বেশি দুর্বিষহ হয়ে উঠবে।
শিক্ষা : রাগ পুষে রাখা বা বহন করা উচিত নয়। যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমা করে দেওয়া উচিত।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.076
BTC 70807.34
ETH 2183.32
USDT 1.00
SBD 0.49