শিক্ষনীয় গল্প## সৃষ্টিকর্তার আশীর্বাদ ছদ্মবেশে আসে!

in #bdcommunitybanglablog10 months ago (edited)

একদা এক সময় একটা জাহাজ হঠাৎই মাঝ সমুদ্রে ডুবে যায়। জাহাজের সব যাত্রী ডুবে গেলেও ভাগ্যক্রমে একজন যাত্রী অজ্ঞান অবস্থায় ভাসতে ভাসতে একটা নির্জন দ্বীপে পৌঁছায়। একটা সময় তার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে পেয়ে তিনি দেখেন দ্বীপের চারিদিকে শুধু জল আর জল। কোনো দিশা না পেয়ে তিনি সৃষ্টিকর্তাকে ডাকতে থাকেন । তিনি প্রতিদিন দ্বীপের কিনারায় গিয়ে বসতেন এবং সমুদ্রের দিকে তাকিয়ে থাকতেন এই আশায় যে কোন জাহাজ এসে তাহাকে উদ্ধার করে।
দীর্ঘ দিন অপেক্ষা করার পর একটা সময় তিনি আশাহত হন । তখন তিনি জঙ্গল থেকে কাঠ বাশঁ সংগ্রহ করে একটি কুঠির নির্মান করেন। সমুদ্র থেকে মাছ ও দ্বীপের জঙ্গল থেকে ফল সংগ্রহ করে আহার করতেন। এভাবে তিনি কিছুদিন বসবাস করার পর হঠাৎ একদিন তিনি সমুদ্রের মাছ সংগ্রহ থেকে ফিরে এসে দেখেন তার কুঠিরে আগুন লেগে গেছে, চারিদিকে ধোয়া আর ধোয়া। তখন তিনি রাগে দুঃখে চিৎকার করতে থাকেন আর সৃীষ্টকর্তাকে দোষারোপ করতে থাকেন, “হে ঈশ্বর কি করলে এটা তুমি , আমার শেষ আশ্রয়টুকুও তুমি কেড়ে নিলে”!
পরদিন যখন তিনি ঘর মেরামতে ব্যাস্ত ছিলেন তখন তিনি একটা জাহাজের হুইসেল শুনতে পান ,,তিনি তৎক্ষনাৎ সমুদ্র তীরে এসে দেখেন একটা জাহাজ এসেছে তাকে উদ্ধার করার জন্য। তিনি অবাক দৃষ্টিতে ক্যাপটেনকে বললেন আমি এখানে সেটা কিভাবে বুঝলেন? উত্তরে ক্যাপটেন বললেন আগামীকাল সন্ধ্যায় ধোয়া দেখে বুঝলাম যে এখানে কেউ আটকে আছে।।
সৃষ্টিকর্তার আশীর্বাদ আমাদের সকলের উপরে আছে এটা আমাদের কখনো ভুললে চলবে না।আশীর্বাদ সবসময় অদৃশ্যভাবে আসে সেটা আমাদের চিনে নিতে হবে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.076
BTC 70807.34
ETH 2183.32
USDT 1.00
SBD 0.49