ক্ষমতার ফাঁদ

in #bdcomunity10 months ago (edited)

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে।আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন।
একটা জঙ্গলে অনেকগুলো পশু পাখি বসবাস করত। সেই জঙ্গলের রাজা ছিল এক বাঘ।কিন্তু বাঘটি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং কিছুদিন পরে মারা যায়। রাজা ছাড়া তো রাজ্য চলতে পারে না। এই ভেবে জঙ্গলের সব পশুরা মিলে একটা সভা ডাকলো। জন্তুরা এই সিদ্ধান্ত নিল যে বানর সব থেকে বুদ্ধিমান তাই বানর তাদের রাজা হবে। সেই জঙ্গলে ছিল একটা ধূর্ত শিয়াল। সে এটা কিছুতেই মেনে নিতে পারেনি। তাই সে মনে মনে পরিকল্পনা করল যে বানরকে সরিয়ে সে কিভাবে রাজা হতে পারে।
একদিন শেয়াল বাঁদরের কাছে এসে বলল আপনি আমাদের প্রধান আমি আপনার সেবা করতে চাই। এই বনের মধ্য আমি গুপ্তধনের সন্ধান পেয়েছি। আপনাকে আমি সেটা দেখাতে চাই।
বাঁদর খুশি হয়ে শেয়ালের সঙ্গে চলল। শেয়াল একটা ফাদের কাছে এনে বলল এখানেই সেই গুপ্তধনের জায়গা।আপনি আমার প্রভু।আপনার আগে আমি কিছুই নিতে চাই না আপনি আগে তুলে নেন। আপনি নেওয়ার পরে যা থাকবে তাই আমি নেব।
বাঁদর যেই না সেই ফাঁদে তার থাবা ঢুকিয়েছে ওমনি সে আটকা পড়ে গেল। তখন শেয়াল ছুটে অন্য জন্তুদের কাছে গিয়ে সবাইকে ডেকে বাঁদরের কাছে আনলো।বাঁদর কে দেখিয়ে বলল দেখো তোমরা এমন নেতা নির্বাচন করেছো যে কিনা ফাঁদে আটকা পড়ে, এমনি তার বুদ্ধি।
ধূর্ত শেয়াল এভাবেই বাঁদর কে সরিয়ে নিজেই রাজা হয়ে বসলো।।
বিষয়বস্তু : যাকে তাকে বিস্বাস করার আগে যাচাই করে নেওয়া সমুচিত।।
বন্ধুরা গল্প টি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন, যাতে আমি উৎসাহিত হয়ে এরকম নতুন নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি।
বন্ধুরা গল্প টি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন, যাতে আমি উৎসাহিত হয়ে এরকম নতুন নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি।
@shadhonchandra

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.063
BTC 68850.13
ETH 2068.38
USDT 1.00
SBD 0.49