গ্রীনরেইন ল্যাবরেটরি স্কুলের প্রথম সাময়িক পরীক্ষা
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা হয়তোবা সকলেই জানেন যে আমি পেশাগতভাবে একজন শিক্ষক আর শিক্ষক হবার কারণে আমি সবসময় চেষ্টা করি আমাদের স্কুলের বিভিন্ন বিষয়গুলোকে আপনাদের মাঝে পোস্ট আকারে শেয়ার করতে। স্কুলের বিষয়ে লেখালেখি করতে আমার কাছে খুবই ভালো লাগে আর এজন্যই আমি সপ্তাহে অন্তত একটি পোস্ট আমাদের স্কুলের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করি। অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আমাদের এই শিক্ষাপ্রতিষ্ঠানটা সম্পূর্ণ আলাদা। আর নিজেদেরকে আলাদা করার যত আপনার বিভিন্ন ধরনের ভিন্ন ধর্মী উদ্যোগ গ্রহণ করে থাকে যেন অন্যান্য স্কুল থেকে আমাদের স্কুলটাকে আলাদাভাবে গড়ে তোলা সম্ভব হয়। একই সাথে আমরা পড়ালেখার মান ও অন্যান্য স্কুলের থেকে অনেক বেশি রাখার চেষ্টা করি যেন আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীরা ভালো ফলাফল করতে পারে। ২০২৪ সালে যখন আমরা বৃত্তি পরীক্ষাতে অংশগ্রহণ করেছিলাম তখন আমাদের স্কুলে ছাত্রছাত্রীরা সেখানে খুবই ভালো ফলাফল করেছিল। আশা করি এবছর ও আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা এমনই ভালো ফলাফল আমাদের সকলের জন্য নিয়ে আসতে সক্ষম হবে।
বর্তমান সময়ে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান যেখানে দুইবার পরীক্ষা নেবার পদ্ধতি চালু করেছে ঠিক সেই জায়গাতে আমরা এখনো পূর্বের মতো তিনবার পরীক্ষা নিয়ে থাকি। তিনবার পরীক্ষা নিলেও আমরা সব সময় আমাদের স্কুলের সিলেবাস দুই বারের শেষ করে দেয়া যায় এমন ভাবে রেখে দেই। এক কথায় যদি বলতে চাই তাহলে আমরা প্রথম সাময়িক এবং দ্বিতীয় সাময়িক পরীক্ষাতেই আমাদের স্কুলের সকল ছাত্রছাত্রীদের বই শেষ করে ফেলি। আর বার্ষিক পরীক্ষার জন্য সম্পূর্ণ বই রেখে দেয়া হয় আর এজন্যই ছাত্রছাত্রীরা ভালো ফলাফল করে। বলছি পরীক্ষা তো তারা সকল সাবজেক্টে ভালো ফলাফল করতে পারে এই একটা কারণেই।
যাই হোক নতুন বছর চলে এসেছে আর এই বছরে বই পাওয়া নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে একটু সমস্যা ছিল। আর এজন্য কিছুদিন দেরি হলেও আমরা আমাদের স্কুলের প্রথম সাময়িক পরীক্ষা আজকে থেকেই চালু করতে সক্ষম হয়েছে। আমি লক্ষ্য করে দেখলাম ছাত্র-ছাত্রীরা খুব ভালোভাবেই তাদের পরীক্ষা দিচ্ছে। আশা করি তাদের এই পরীক্ষার ফলাফল অনেক বেশি ভালো হবে।
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
Posted using SteemPro Mobile


















Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/mostafezurr001/status/1916542688339411385?t=ArhbacvadtouQO3kzXmkzw&s=19
https://x.com/mostafezurr001/status/1916543374984688037?t=KG01uIOCDJLahvMprTun3g&s=19
https://x.com/mostafezurr001/status/1916543811007770755?t=8pu4otPVUnShoRoAVk9pdQ&s=19