আপডেট - অসহায় ব্রেইন স্ট্রোক রোগী চন্দন কুমার দাস (রতন) এর পাশে দাঁড়ানোর

in আমার বাংলা ব্লগ4 days ago
আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন? আশাকরছি সকলে ভালো আছেন,আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি ।

এবিবি-চ্যারিটি ফান্ড আপডেট

1000004389.jpg

nowrin,.png

গত একমাস আগে আপনাদের সাথে একটি ডোনেশন এর পোস্ট শেয়ার করা হয়েছিলো।এখানে আমি লিংকটি দিচ্ছি,আবেদন এর লিংক। তো সেই ডোনেশন স্পেন্ডিং এর আজকে আপডেট শেয়ার করতে এই লেখাটি আপনাদের সাথে শেয়ার করা।

সুমন ভাই যে মানবিক আবেদনটি(চন্দন কুমার দাস রতন এর ব্রেইন স্ট্রোক এবং উনার প্রতিবন্ধী শিশুর জন্যে) আপনাদের সাথে শেয়ার করেছিলো,ডোনেশন এর জন্য। সেখানে মোটামুটি বেশ ভালো পরিমান এর একটি এমাউন্ট জমা হয়েছে। যেটা আমাদের একজন কলিগ সরাসরি গিয়ে ওনার পরিবারকে টাকাটি দিয়েছেন। তো আজকে সেটার আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম।

সেই সাথে উনার অবস্থার কিছু ছবি শেয়ার করলাম। আসলে উনার বয়স খুবই কম এবং সেন্সও রয়েছে। কিন্তু কথা বলতে পারেন না কিংবা নড়াচড়াও করতে পারেন না এবং ছবিতে যে শিশুটি দেখতে পাচ্ছেন, সেও আর রিকভারেবল নয়।

উনার জন্য করা ওই ফান্ড এর কালেকশন থেকে উনাকে গত দুইমাসে মোট ৩৯,৯০০ টাকা দেওয়া হয়েছে।১ম মাসে দেওয়া হয়েছে ২৫,০০০ টাকা এবং এই মাসে দেওয়া হয়েছে ১৪,৯০০ টাকা।
উনাদের সম্পূর্ণ এমাউন্ট দেওয়া হয়নি একসাথে।


প্রয়োজন অনুসারী ১ম মাস এ -

  • ৩ মাসের ঘর ভাড়া দেওয়া হয়েছে - ১২,০০০ টাকা
  • ফিজিওথেরাপির - ৫০০(পার ডে)

২য় মাস এ (এই মাস) -

  • ফিজিওথেরাপির - ৫০০(পার ডে)
  • সে সাথে একটি নতুন বেড কিনে দেওয়া হয়েছে যাতে থেরাপি ভালো ভাবে নেওয়া যায়।কারণ উনাদের কোনো বেড ছিলো না।আর খাবার কিনে দেওয়া হয়েছে।

ইনশাআল্লাহ,নেক্সট মাসেও প্রয়োজন অনুযায়ী সরাসরি উনাদের ফান্ড দেওয়া হবে।সকলকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই অসহায় মানুষটির পাশে দাঁড়ানোর জন্য।



This is your beloved @nusuranur.



8FF7198D-D313-4FC3-ADE4-05C262C64B9E.png

Banner_PUSS2.png

Sort:  
 3 days ago 

মানবতার জয় হোক।🥰🥰🥰

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.061
BTC 66740.78
ETH 2039.16
USDT 1.00
SBD 0.50