মানবিক আবেদন। অসহায় ব্রেইন স্ট্রোক রোগী চন্দন কুমার দাস (রতন)-এর পাশে দাঁড়ান।
প্রিয় Steemit কমিউনিটি ও সম্মানিত abb-charity টিম,
আজ আমি একজন অসহায় মানুষের পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন জানাতে লিখছি। চন্দন কুমার দাস (ডাকনাম রতন) একজন সাধারণ নাপিত। তিনি দিন এনে দিন খাওয়া মানুষ। হঠাৎ করে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে বর্তমানে তিনি কর্মক্ষমতা হারিয়েছেন। যে মানুষটি প্রতিদিন পরিশ্রম করে সংসার চালাতেন, আজ তিনি নিজেই অন্যের সহায়তার মুখাপেক্ষী।
তার পরিবারে একজন শারীরিক প্রতিবন্ধী সন্তান রয়েছে। স্ত্রী একাই সবকিছু সামলানোর চেষ্টা করছেন, কিন্তু আর্থিক সংকট এখন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ এবং ফিজিওথেরাপি চালিয়ে যেতে পারলে ধীরে ধীরে উন্নতি সম্ভব। কিন্তু প্রয়োজনীয় চিকিৎসা ব্যয় বহন করা এই পরিবারের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
বর্তমানে ওষুধ, নিয়মিত ফিজিওথেরাপি এবং সাময়িক পারিবারিক সহায়তা মিলিয়ে ন্যূনতম ৬৫০ ডলার প্রয়োজন। আপনাদের যে কোনো সামান্য সহযোগিতাও এই পরিবারটির জন্য আশীর্বাদ হয়ে আসতে পারে।
আসুন, আমরা সবাই মিলে একজন সংগ্রামী মানুষের জীবনে আবার আশার আলো জ্বালাই। আপনার সহানুভূতি ও সহযোগিতা একান্তভাবে কাম্য। আপনারা STEEM ডোনেট করতে ইচ্ছে মতো এমাউন্ট @abb-charity তে পাঠাবেন। ডোনেশন পাঠানোর বিস্তারিত নিয়ম কানুন এখানে পেয়ে যাবেন → ক্লিক করুন








