Playing volleyball under the open sky in the late afternoon.
বিসমিল্লাহির রহমানির রহিম,
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাতায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব পড়ন্ত বিকালে ভলিবল খেলার একটি ভিডিও।
প্রবাসী জীবনে খুব বেশি একটা সময় পাইনা বাহিরে ঘোরাঘুরি করার ছুটির দিনে একটু বাইরে যেতে পারি এবং আপনাদের কাছে বিভিন্ন জিনিস তুলে ধরি বিভিন্ন বিষয়ে কথা বলি তবে আজকে ভলিবল খেলার ভিডিও তুলে ধরছি। খেলা দেখার সময় মনে পড়ে গেল সেই পুরনো দিনের অনেক কথা।
দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে আর ঘুমাতাম না কখন খেলতে যাব খেলার মাঠে এটাই ছিল আমাদের মূল লক্ষণ বাসায় আব্বু-আম্মু এত বকাবকি করত দুপুরে খাওয়া-দাওয়া পরে একটু ঘুমানোর জন্য কে শুনে কার কথা? তোর কথা না শুনে খেলতে চলে যেতাম ফুটবল মাঠে।
গ্রামবাংলায় একটি কথা প্রচারিত আছে সেটি হল যখন যে মৌসম সেই মৌসুমের খেলা করতে হয় আর আমরা সেটাই করি আর যখন ফুটবলের মৌসুম আসে তখন আমরা ফুটবল খেলি আবার যখন ক্রিকেট খেলার সময় আসে তখন ক্রিকেট খেলি একইভাবে শীতের সময় ভলিবল রেকেট খেলা করে দিন পার হত।
হারিয়ে ফেলছি শৈশব অনেক কিছু স্মৃতি এখন ব্যস্তময় শহরে কাজের উপরেই সময় চলে যায় খেলাধুলা দেখলে আসলেই মনটা ফিরে যাই সেই ছোটবেলার স্মৃতির পাতায় ফিরে পাবো না আর কখনো শৈশব শুধু এখন স্মৃতি হয়ে রবে জীবনের সাথে।
দুরন্ত শৈশব খুঁজে ফেলা খেলাধুলা কত আনন্দ কত হাসি কান্নার মাঝে দিন পার হয়েছে সেই শৈশবের কথা কেউ বলতে পারবে না যাইহোক ভলিবল খেলা দেখতে বেশ ভালই লাগে আমি খুব বেশি ভালো ভলিবল খেলতে পারি না মালয়েশিয়ান এই ছেলেরা তারা সবাই একত্রিত হয়ে কত সুন্দর ভাবে ভলিবল খেলছে দাঁড়িয়ে দেখতে বেশি দারুন লাগছে।
আমি এই খেলাটি উপভোগ করেছি এবং আপনাদের কাছেও তুলে ধরছি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে মোবাইলে ক্যামেরা দিয়ে ভিডিও করে কোন প্রকার এডিটিং ছাড়াই আপনাদের কাছে তুলে ধরছি দারুন এই খেলার দৃশ্য।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।
Posted with Speem
