দশটি মজার কুইজ : সঠিক উত্তরদাতাকে পুরস্কার দেওয়া হবে -এপিসোড

in #copy3 years ago

কুইজ আমার খুবই ফেভারিট । স্কুলে পড়ার সময়ে প্রচুর কুইজ কনটেস্ট করতাম আমরা ক্লাসে নিজেদের মধ্যে । গর্ব করে বলতে পারি যে ম্যাক্সিমাম কন্টেস্টে আমিই উইনার ছিলাম । বিজ্ঞান, সাহিত্য আর প্রাণীজগৎ ছিল বেশি প্রিয় আমার কুইজ কন্টেস্টের বিষয়ে । খেলাধুলা-র বিষয়ে একটু কম পারতাম । আর ভূগোল এবং ইতিহাসে তেমন একটা পারতাম না । তবে অঙ্ক আর বুদ্ধি বিষয়ক কুইজ গুলোতে ছিলো ঈর্ষণীয় দক্ষতা ।

গত এপিসোডের (এপিসোড নাম্বার ১৪) কুইজের পুরস্কার আজ রাতেই প্রদান করা হবে । তাই আজকে নিউ আরেকটা কুইজ এপিসোড নিয়ে হাজির হলাম । আজকের কুইজের পুরস্কার নতুন কুইজ এপিসোড পাবলিশ হওয়ার রাত্রে দেওয়া হবে ।
নিয়মাবলী :
১. একজন ব্লগার একটার বেশি কমেন্ট করে কুইজ এর উত্তর দিতে পারবেন না ।
২. কমেন্ট এডিট করা যাবে না ।
৩. অন্যের উত্তর হুবহু কপি পেস্ট করা যাবে না ।
৪. আমার সন্দেহ হলে আপনার উত্তরের সোর্স জানতে চাইতে পারি ।
৫. গুগল সার্চ ইঞ্জিন এবং বই এর সাহায্য নেওয়া যাবে । তবে সেখান থেকে হুবহু কপি করা যাবে না ।
০৬. দশটি কুইজ এর সবগুলির সঠিক উত্তর কেউ যদি না দিতে পারেন তো -
--- প্রথম সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $২ এর আপভোট
--- দ্বিতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $১ এর আপভোট
--- তৃতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $০.৫০ এর আপভোট

পুরস্কার :
১. প্রথম সঠিক উত্তরদাতা : $২০ এর আপভোট তাঁর যে কোনো একটি একটিভ পোস্টে
২. দ্বিতীয় সঠিক উত্তরদাতা : $১০ এর আপভোট তাঁর যে কোনো একটি একটিভ পোস্টে
৩. তৃতীয় সঠিক উত্তরদাতা : $৫ এর আপভোট তাঁর যে কোনো একটি একটিভ পোস্টে

কুইজ : (বিবিধ)

০১. ভারতের বিখ্যাত চাচা চৌধুরী কমিক্স কার অনবদ্য সৃষ্টি ?

০২. ফ্যান্টম কমিক্সে (বাংলায় অরণ্যদেব) ফ্যান্টমের সার্বক্ষণিক সঙ্গী ডেভিল (বাঘা) আসলে কোন শ্রেণীর প্রাণী ?

০৩. টিনটিন কমিক্সে টিনটিনের বন্ধু ক্ষমতাচ্যুত জেনারেল আলকাজার পুনরায় ক্ষমতা ফিরে পান টিনটিনের আশ্চর্য প্ল্যান অনুযায়ী বিনা রক্তপাতে এক বিপ্লবের মাধ্যমে । কোন অভিযানে ? (অভিযানের নাম বলতে হবে)

০৪. এস্টেরিক্স কমিক্সে বর্ণিত কোন বনে গল পুরোহিতদের বাৎসরিক সভা অনুষ্ঠিত হয়ে থাকে ?

০৫. বাংলা ভাষায় প্রকাশিত সবচাইতে জনপ্রিয় কমিক্স কোন কার্টুনিস্টের ? এই কমিকসের কয়েকটা প্রধান ক্যারেক্টার এর নাম বলতে হবে ।

০৬. "হী ম্যান" কমিক্সে হী ম্যানের প্রধান শত্রু কে ?

০৭. "বাঁটুল দ্য গ্রেট" কমিক্সে বাঁটুলের পোষা কুকুর আর উটপাখির নাম কি কি ?

০৮. "নন্টে ফন্টে" কমিক্সে সুপারিন্টেন্ডেন্ট স্যারের নাম কি ?

০৯. টিনটিন কমিক্সে কোন গল্পে টিনটিনের সাথে সর্বপ্রথম ক্যাপ্টেন হ্যাডকের পরিচয় হয় ?

১০. এস্টেরিক্স এবং ওবেলিক্স এর সর্ববৃহৎ অভিযান কোনটি ? এই অভিযানে তারা মিশরের রানী ক্লিওপেট্রার সাথে পরিচিত হয় ।

✡ ধন্যবাদ ✡
পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫১০ ট্রন জমানো (Today's target : To collect 510 trx)
তারিখ : ২৮ মার্চ ২০২৩

টাস্ক ২১৮ : ৫১০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫১০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : 78e20fc212d7d022334ce809884bb81fd567c5af9bf659cd3b4d5de40126e6c9

টাস্ক ২১৮ কমপ্লিটেড সাকসেসফুলি
এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.29
JST 0.043
BTC 68343.45
ETH 1978.45
USDT 1.00
SBD 0.38