গান কভার: জাত গেল জাত গেল বলে..

in আমার বাংলা ব্লগ2 years ago


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ২৭ শে জুলাই, শনিবার,২০২৪ খ্রিষ্টাব্দ

আমি আশা করি আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমার পোস্টটি হলো লালনগীতির কভার গান। বর্তমানে সারা বিশ্বে লালনের গান নিয়ে বিভিন্ন দেশের গবেষকরা অনেক রিসার্চ করছে। লালন সাঁইয়ের বেশিরভাগ গানগুলোই দেহতত্ত্ব গান। বিভিন্ন ধরনের গান গাইতেও শুনতে ছোটবেলা থেকেই বেশ ভালো লাগতো তবে আমি কোন প্রফেশনাল কণ্ঠশিল্পী না। ছোটবেলায় ক্লাস ফাইভে লালন গীতি গান গেয়ে পুরস্কার পেয়েছিলাম মনে আছে তারপরে আর কোথাও তেমন গান গাওয়া হয়নি। তবে ঘরে বাইরে মুখে মনে মনে সব সময় গান গায়। কিন্তু সবার সামনে সবসময় গান গাইতে পারতাম না লজ্জা লাগতো। কিন্তু আমার বাংলা ব্লগে যুক্ত হওয়ার পরে প্রতি সপ্তাহের হ্যাংআউটে গান গাওয়া শুরু করে আমার এই জড়তা দূর হয়েছে। এবছর আমার বাংলা ব্লগের বর্ষসেরা অ্যাওয়ার্ডে বেস্ট এন্টারটেইনার সং ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছি। এটা আমার জীবনে পাওয়া অন্যতম একটি পুরস্কার। এই বর্ষসেরা অ্যাওয়ার্ডটা আমার জন্য শুধু পুরস্কার তা নয়, এটা আমার অনুপ্রেরণা।

কভার ফটো

1000106803.jpg

এই কভার ফটোটি ইনশট অ্যাপস দিয়ে তৈরি করা।



আজকে যে গানটি আমি আপনাদের সাথে নিজ কন্ঠে জাত গেল জাত গেল বলে.. গেয়ে শেয়ার করবো এই গানটি ছোটবেলা থেকে আমার খুবই প্রিয় এবং এখনো প্রচুর পরিমাণে কণ্ঠশিল্পী ফরিদা পারভীনের কণ্ঠে এই গান শুনে থাকি। ফরিদা পারভীনের বেশিরভাগ লালনগীতি গানগুলি আমার কাছে অনেক সুন্দর লাগে। আমার কাছে এই গানটি অনেক অনেক বেশি ভালো লাগে।তাহলে চলুন গানটি শুরু করা যাক।



গানের প্রয়োজনীয় তথ্য
  • গান:- লালনগীতি
  • এলবাম: সময় গেলে সাধন হবে না।
  • লিরিক্স: জাত গেল জাত গেল বলে..
  • মূল কণ্ঠশিল্পী: ফরিদা পারভীন
  • কভার : অংকন বিশ্বাস


[কভার গানের ইউটিউব লিংক]

গানটি শুনতে উপরের আইকনে ক্লিক করুন



গান

জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা।
সত্য কাজে কেউ নয় রাজি
সবই দেখি তা না না না।।
আসবার কালে কি জাত ছিলে
এসে তুমি কি জাত নিলে।
কি জাত হবা যাবার কালে
সেই কথা ভেবে বলো না।।
ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি
এক জলে সব হয় গো শুচি।
দেখে শুনে হয় না রুচি
যমে তো কাউকে ছাড়বে না।।
গোপনে যে বেশ্যার ভাত খায়
তাতে ধর্মের কী ক্ষতি হয়।
লালন বলে জাত কারে কয়
এই ভ্রম তো গেল না।।

সোর্স

এই গান নিয়ে আমার ব্যক্তিগত মতামত

আমি অতি নগণ্য মানুষ লালন সাঁইজির গানের অর্থ বিশ্লেষণ করার মত ক্ষমতা আমার ভেতরে নেই। বাউল সম্রাট ফকির লালন সাঁইজির বেশিরভাগ গানগুলো দেহতত্ত্ব। এই পৃথিবীতে বেশিরভাগ মানুষেরই সত্য কাজের প্রতি অনীহা আছে কেউই সত্য কাজে রাজি হতে চায় না। বর্তমানের পৃথিবীতে প্রচুর পরিমাণে জাত পাত এগুলো বৃদ্ধি পেয়েছে আর এই কারণেই হিংসা বিদ্বেষ ছড়িয়ে পড়েছে। এই পৃথিবীতে যদি জাতপাত না থাকতো তাহলে এই পৃথিবীটা আরো সুন্দর হতো। স্বয়ং সৃষ্টিকর্তা নিজেও এই জাত পাত পছন্দ করেন না। আমরা সবাই একই একই মানুষ কিন্তু এই জাতপাতের কারণে ভিন্ন ভিন্ন হতে হয়। পৃথিবীর সকল মানুষ আমরা সৃষ্টিকর্তার সৃষ্টি থেকে সমান সুবিধা পেয়ে থাকি। মানবতার ধর্ম কে ছড়িয়ে দেওয়ার জন্য বাউল সম্রাট ফকির লালন সাঁইজি এই গানটি সৃষ্টি করেছেন। আমরা যেহেতু মানুষ তাই আমাদের সবার প্রথম ধর্ম হওয়া উচিত মানবতার ধর্ম। এই গানটি আমার অনেক ফেভারিট একটি গান।

পোস্টের বিবরন


পোস্টের ধরনকভার গান
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
তারিখ২৬ শে জুলাই ২০২৪ খ্রিষ্টাব্দ
লোকেশনকুষ্টিয়া


প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার কভার গান ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।

সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

আপনার কন্ঠে গানটি বহুবার শুনেছি। যতবার শুনেছি ততবার অনেক ভালো লেগেছে। বেশ ভালো লাগার অনুভূতি ক্লাস ফাইভে আপনি পুরস্কার পেয়েছিলেন গান গেয়ে। যাদের গান নেশা তারা মুখ থেকে গান ছাড়তে পারে না সেটা আমার ক্ষেত্রেও। আজকে এমন প্রিয় একটি গান আপনি কভার করে শেয়ার করলেন। আপনার কন্ঠে গান শুনতে বেশ ভালো লেগেছে।

 2 years ago 

হ্যাঁ আপু যারা গানকে নেশা বানিয়ে ফেলেছে তারা গান কখনোই ছাড়তে পারে না। আমার কন্ঠে লালনগীতি গান যতবার শুনেছেন ততবারই ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনাদের সুন্দর মন্তব্য করলে খুব ভালো লাগে।

 2 years ago 

ভাইয়া আপনার কন্ঠে গান শোনতে আমার কাছে অনেক ভালো লাগে। সত্যি আমার বাংলা ব্লগ আপনার গান করার সুযোগ করে দিয়েছে। আপনি অনেক সুন্দর একটা লালনগীতি কভার করেছেন। আমি ও অনেক দিন পরে গানটি শোনতে পেলাম। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যাঁ আপু আমার বাংলা ব্লগ গান করার সুযোগ করে দিয়েছে এজন্য আমি সত্যিই খুব খুশি। অনেক সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 2 years ago 

আমার অনেক অনেক পছন্দের একটা গান আপনি কভার করেছেন আজকে, এই গানটা আমি ছোট থেকে এখন পর্যন্ত অনেক শুনেছি বা এখনো শুনি, আমার আব্বু এই গানটা অনেক সুন্দর করে গাই মাঝে মধ্যে আব্বুর কন্ঠে আমি এই গানটি শুনি, খুব ভালো লাগে আমার। আজ আপনার এই গানটি কভার করা দেখে আমার অনেক ভালো লেগেছে। আপনার কন্ঠে গানটি চমৎকার লাগছে। এমন সুন্দর একটি গান কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার মন্তব্যটা পড়ে অনেক ভালো লাগলো আপু। আপনার আব্বু ও এই গানটি অনেক সুন্দর করে গায় জেনে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

বেশ চমৎকার ভাবে গানটি গেয়েছেন ভাইয়া।এই ধরনের গান শুনতে বেশ ভালই লাগে।আপনার গলায় গানটি শুনতে বেশ দারুন লাগছে।প্রতিটা লাইন মনের মাধুর্য্য দিয়ে তুলে ধরেছেন।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার কাছে লালন গীতি গান অনেক ভালো লাগে আর সেই কারণে আমি লালনগীতি গানের কভারগুলো আপনাদের সাথে শেয়ার করি। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 2 years ago 

ভাই আপনার গাওয়া গানগুলো তো সব সময় অনেক বেশি সুন্দর হয়। আমার কাছে আপনার কন্ঠে গানগুলো শুনতে অনেক বেশি ভালো লাগে। আপনি আজকে যে গানের কভার করেছেন এটা তো আমার অনেক ফেভারিট। গানটা যতই শুনি আমার কাছে ততই খুব ভালো লাগে। এখন তো আপনার কন্ঠে পুরো গানটা শুনেই মনটা অনেক বেশি ভালো হয়ে গিয়েছে। গানটা একবার শোনার পর ইচ্ছে করছে বারবার শুনি।

 2 years ago 

ভাই আপনাদের সুন্দর সুন্দর অনুপ্রেরণাম লোক মন্তব্য গুলো পড়লে অনেক ভালো লাগে। আশা করছি এভাবে সুন্দর মন্তব্য করে সব সময় পাশে থাকবেন।

 2 years ago 

খুবই সুন্দর একটা গান কভার করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আমি লক্ষ্য করে দেখেছি আপনার কন্ঠে লালনগীতি খুবই সুন্দর লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর গান কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমি সব সময় চেষ্টা করি লালন গীতি গান গুলো অনেক সুন্দর ভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য।সুন্দর অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপনার মাধ্যমেই লালনগীতি গুলো শোনা হয়। তবে আজকের এই লালন গীতিটা আমি আগেও শুনেছিলাম সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ভিডিওতে। আপনার কন্ঠে শুনে সত্যিই খুব ভালো লাগলো। দারুন ভাবে কভার করেছেন আপনি গানটা। আমার কাছে একদম পারফেক্ট মনে হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি লালন গীতি কভার করে শেয়ার করার জন্য।

 2 years ago 

লালনগীতি গান গাইতে আমি অনেক ভালবাসি। আর এই কারণেই আমি মাঝে মধ্যে লালন গীতি গান গুলো কভার করে আপনাদের সাথে শেয়ার করি। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনি বরাবরই খুবই চমৎকার গান গেয়ে থাকেন। আপনার গানের কন্ঠটা বেশ চমৎকার। আর বিশেষ করে লালন গীতি গান গুলো আপনি খুবই বেশি ভালো গেয়ে থাকেন। এই গানটি আপনি খুবই দারুণভাবে গেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ ভাই আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

লালন গীতির ভিতর এই গানটা অনেক বেশি বিখ্যাত এবং বহুবার শুনেছি আমি গানটা। আপনার গলায় লালন গীতি শুনতে বেশ ভালই লাগে ভাই। খালি গলায় আপনি গানটা খুব সুন্দর গেয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এত সুন্দর একটা লালনগীতি আমাদের উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

এই লালন গীতি গানটি আপনি এর আগে অনেকবার শুনেছেন জেনে ভালো লাগলো দাদা। এই গানটি আমার কাছে অনেক ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ দাদা সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য।