ডাই : নিজের হাতে মেয়ের জন্য বৈশাখী ড্রেস তৈরি করলাম।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি নিজের হাতে মেয়ের জন্য বৈশাখী ড্রেস তৈরি করলাম।
কিছুদিন আগেই গিয়েছিল পহেলা বৈশাখ। আসলে তখনই আমি ভেবেছিলাম আমার মেয়ের জন্য একটা পহেলা বৈশাখের ড্রেস তৈরি করবো। সেই অনুসারে আমি লাল এবং সাদা কালারের কাপড় নিয়ে একটা ড্রেস তৈরি করলাম। যদিও ড্রেসটা আমি অনেক আগে তৈরি করেছিলাম। তবে আপনাদের মাঝে শেয়ার করবো করবো বলে আর করা হয়নি। এইজন্য আজকে আপনাদের মাঝে ড্রেসটা শেয়ার করতেছি। এখানে আমি ড্রেসের সাথে একটা খুব সুন্দর ওড়না ও তৈরি করেছি। এই ড্রেসটা তৈরি করে নাশিয়াকে পড়ানোর পর সে তো ভীষণ খুশি। আমার নিজের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে।
যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ
• দুই কালারের সিল্কের কাপড়
• নেট কাপড়
• কাঁচি
• লেজ
• সেলাই মেশিন
প্রয়োজনীয় বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি লাল রঙের সিল্কের কাপড় নিলাম। এরপর এই কাপড়টাকে সমানভাবে মেপে কেটে নিলাম।
ধাপ - ২ :
এরপরে আমি জামার উপরের অংশটাকে সুন্দরভাবে গলা এবং হাতার অংশটা কেটে নিলাম।
ধাপ - ৩ :
এরপর ওড়নার জন্য কিছু কাপড় চিকন চিকন করে কেটে নিলাম।
ধাপ - ৪ :
এরপর আমি দুইটা হাতার সামনের অংশে রাবার দিয়ে সেলাই করে নিলাম।
ধাপ - ৫ :
এরপর আমি জামার গলার মধ্যে সাদা রঙের একটা লেজ লাগানো শুরু করি।
ধাপ - ৬ :
এরপর আমি দুই দিক থেকে দুইটা লেজ লাগিয়ে ডিজাইন করে নিলাম।
ধাপ - ৭ :
এরপরে আমি জামার মধ্যে দুই দিক থেকে দুইটা হাতা লাগিয়ে নিলাম।
ধাপ - ৮ :
এরপরে আমি জামাটার নিচের অংশের চিকন কুচি করে নিচের অংশটা লাগিয়ে নিলাম।
ধাপ - ৯ :
এরপরে আমি জামাটার লেজের অংশের সাথে একটা সুন্দর ডিজাইন করে নিলাম।
ধাপ - ১০ :
এরপর আমি সাদা কালার দিয়ে একটা খুব সুন্দর গারারা সালোয়ার সেলাই করে নিলাম।
শেষ ধাপ :
এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
পোস্ট বিবরণ
| শ্রেণী | ডাই |
|---|---|
| ডিভাইস | Redmi note 9 |
| ফটোগ্রাফার | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
|---|
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

























নাশিয়ার এই জামাটি কিন্তু বেশ দারুন হয়েছে। সবচেয়ে বেশি লাল সাদা কম্বিনেশন দারুন ছিল। পয়লা বৈশাখ মানেই আনন্দ আর সেই আনন্দের মধ্যে এরকম একটি দারুণ জামা পড়লে আরো ভালো লাগে। আমি ভাবতেছি মাইসুনের জন্য একটা জামা তৈরি করতে বলবো ওর আম্মুকে। কারন আমার কাছে দারুন লেগেছে আপনার মেয়ের জন্য তৈরি করা এই জামাটি দেখে।
অবশ্যই ভাইয়া। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
https://x.com/TASonya5/status/1914875778963267692?t=NFCNFkE_XwKE8meFhJtUhQ&s=19
https://x.com/TASonya5/status/1914929711681306741?t=nCXr_vaCjlfYUuUotcCIcA&s=19
আপনি তো দেখছি ড্রেস তৈরি করতে দারুন পারদর্শী।শুধু ড্রেস নয় আপনার প্রত্যেকটি কাজ খুবই নিখুঁত লাগে। যেকোনো ধরনের ডাই আবার আর্ট আপনি খুবই নিখুঁত এবং চমৎকারভাবে উপস্থাপন করে থাকেন। সত্যি বলতে আপু ড্রেসটি দেখতে চমৎকার হয়েছে। একেবারে বৈশাখী সাজ। ড্রেসটি দেখে খুবই ভালো লাগলো। আপনার মেয়ে কেউ বেশ মানিয়েছে। ড্রেসটি পরে বাবুকে খুব সুন্দর দেখাচ্ছে। ড্রেস তৈরি করা সম্পূর্ণ প্রসেস দারুন ভাবে দেখিয়ে দিয়েছেন। ভালো লাগলো আপু।
এই ড্রেসটি দেখে আপনার কাছে ভালো লাগলো শুনে খুশি হলাম।
নাশিয়া কে মাশাল্লাহ খুবই কিউট লাগছে দেখতে। বৈশাখের ড্রেসে খুব সুন্দর মানিয়েছে। আপনি ওর জন্য দারুন একটা ড্রেস তৈরি করেছেন। ভালো লাগলো আপনার আজকের পোস্ট দেখে। ড্রেসের ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে। নাশিয়ার ছবিগুলো বেশ ভালো এসেছে। সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
এত সুন্দর করে বৈশাখী ড্রেস তৈরি করতে পেরে অনেক ভালো লেগেছে।
আপনি অনেক সুন্দর ড্রেস বানাতে পারেন দেখে অনেক ভালো লাগলো। ড্রেসটি অনেক সুন্দর হয়েছে এবং আমাদের ছোট্ট পরীকে ড্রেসটি পড়ে অনেক বেশি সুন্দর লাগছে দেখতে। অনেক ধন্যবাদ আপনার এত সুন্দর দক্ষতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার মেয়ে তো অনেক খুশি হয়ে গিয়েছিল এই ড্রেসটা পেয়ে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
নিজের হাতে নিজের মেয়ের জন্য কিছু তৈরি করার মুহূর্তটা কত বেশি সেটা যার মেয়ে সেই বোঝে। ঠিক যেমন আপনি এই বৈশাখী জামাটা নাশিয়ার জন্য তৈরি করেছেন সেটা আমার কাছে কিন্তু তার লেগেছে। নাশিয়াকে লাল সাদা কালারের জামাটি খুব মানিয়েছে। সবচেয়ে বেশি জামাটির ডিজাইনও দুর্দান্ত লেগেছে। এত নিউ একটি জামা এত সুন্দর করে তৈরি করা আমাদের মাঝেও শেয়ার করেছেন তার জন্য অনেক ধন্যবাদ।
এই জামার ডিজাইনটা আসলেই দুর্দান্ত ছিল।
পহেলা বৈশাখ মানে লাল আর সাদা রঙের খেলা। কি সুন্দর করে বানিয়েছেন আপু। আমিও শিখেছিলাম কিন্তু আর বানানো হয় না। আপনার মেয়েকে আপনার বানানো ড্রেসে খুব সুন্দর লাগছে। আসলে নিজের সন্তানের জন্য নিজের হাতে কিছু তৈরি করে দিতে পারাটাই অন্যরকম আনন্দ দেয়। বেশ ভালো লাগলো দেখে।
নিজের হাতে মেয়ের জন্য কোনো কিছু তৈরি করতে পারলে আমার অনেক ভালো লাগে।