আকাশের পরী

in #esteem8 years ago

জানালার পাশে দাড়িয়ে পরী,
কি জানি রে ভাবে,
আকাশ চোখে কান্না ঝরে,
আর পরী আমার কাঁপে।
ও পরী তুই চাস গো যদি,
আকাশ হয়ে কাঁদবো,
হলদে পাখি হয়ে পাশে,
পরী পরী ডাকবো।
ও পরী তোর হাসির লাগি,
হব দূর আকাশের মেঘ,
রাজহাঁস হয়ে থাকবো পাশে,
একটু জানালা খুলে দেখ,
ও পরী শুধু তোরি জন্যে,
হব হলদে ফুলের ঝিল,
তুই কি জানিস তোর সাথে মোর,
স্বপ্ন পরীর কত মিল?!

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.30
JST 0.059
BTC 70140.06
ETH 2138.72
USDT 1.00
SBD 0.51