আমি বাবা হতে চলেছি ❤️ জীবনের সবচেয়ে সুন্দর অপেক্ষা ❤️

in সাহিত্য ক্যানভাস15 days ago
আমি বাবা হতে চলেছি

1000111189.png


আসসালামু আলাইকুম

আজ একটু অন্যরকম একটি
অনুভূতি নিয়ে পোস্ট লিখতে বসলাম। জীবনে কিছু মুহূর্ত আসে, যে গুলোকে কোনো শব্দ দিয়ে প্রকাশ করা যায় না। কিছু খবর থাকে, যা শোনার পর মনে হয়, সময়টা যেন একটু থেমে গেছে। চারপাশের সবকিছু একই আছে, অথচ নিজের ভেতরের পৃথিবীটা পুরোপুরি বদলে গেছে। আমার জীবনেও তেমনই একটি মুহূর্ত এসেছে।

আমি বাবা হতে চলেছি। ❤️ এই কথাটা লিখতেও কেমন যেন অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। কিছুদিন আগেও আমি শুধু একজন ছেলে ছিলাম, একজন স্বামী ছিলাম, পরিবারের দায়িত্ব নেওয়া একজন মানুষ ছিলাম। কিন্তু এখন আমার পরিচয়ের সঙ্গে আরও একটি নতুন শব্দ যুক্ত হতে যাচ্ছে, তা হলো “বাবা”। ভাবতেই অবাক লাগছে, আমার পৃথিবীতে এমন একজন মানুষ আসতে যাচ্ছে, যে হয়তো এখনো আমাকে চেনে না, আমার কণ্ঠ হয় তো তেমন ভাবে শোনেনি, আমার হাত ধরেনি। অথচ তাকে ঘিরেই আমার ও আমাদের মনে কত স্বপ্ন জমে গেছে!

কখনো ভাবি, সে কেমন হবে? তার ছোট্ট হাতটা যখন প্রথম আমার আঙুল আঁকড়ে ধরবে, তখন কেমন লাগবে আমার? প্রথমবার যখন তাকে কোলে নেব, তখন কি চোখের পানি ধরে রাখতে পারব? সে যখন প্রথমবার “বাবা” বলে ডাকবে, সেই মুহূর্তে আমি হয়তো পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হয়ে যাবো। মনে হয় এখন ও সেই অনুভূতি অনুভব করতে পারছি তবে একজন বাবা হওয়ার অনুভূতি এখনো অনেকটা বুঝার বাকি রয়েছে। তবে একটা বিষয় বুঝতে পারছি, সন্তান আসার আগেই একজন মানুষ নিজের অনেকটা বদলে যায়। আগে নিজের ভবিষ্যৎ নিয়ে যতটা ভাবতাম, এখন তার ভবিষ্যৎ নিয়ে ভাবি। আগে নিজের জন্য কিছু করার ইচ্ছা ছিল, এখন মনে হয়, আমার প্রতিটি পরিশ্রমের পেছনে যেন একটা ছোট্ট মুখ হাসছে।

1000111187.png

আমি চাই, আমার সন্তান এমন একটা পৃথিবীতে বড় হোক যেখানে সে ভালোবাসা বুঝবে, মানুষকে সম্মান করতে শিখবে এবং নিজের স্বপ্নকে ভয় পাবে না।আমি জানি না আমি কতটা ভালো বাবা হতে পারব! ভুল হয়তো আমারও হবে। সবসময় হয়তো সঠিক সিদ্ধান্ত নিতে পারব না। কিন্তু একটা প্রতিশ্রুতি আজ নিজের কাছে রাখতে চাই, আমি আমার সন্তানকে শুধু পৃথিবীতে আনতে চাই না, তাকে ভালোবাসা, নিরাপত্তা, শিক্ষা এবং সুন্দর একটি জীবন দেওয়ার জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা করতে চাই।

আমার স্ত্রীও এই পুরো সময়টা অনেক কিছু সহ্য করছে। তার প্রতি আমার ভালোবাসা এবং সম্মান আগের চেয়েও অনেক বেড়ে গেছে। একজন মা হওয়ার যাত্রা যে কতটা কঠিন এবং সুন্দর, এখন কাছ থেকে সেটা অনুভব করছি। আমাদের ছোট্ট পৃথিবীতে আরেকজন আসছে, হয়তো তার জন্য একটি ছোট্ট ঘর সাজাব, ছোট ছোট জামাকাপড় কিনব, তার জন্য নাম খুঁজব (যদিও মনে মনে একটি নাম ঠিক করেছি) , ভবিষ্যতের স্বপ্ন দেখব। আর হয়তো একদিন রাতের ঘুম ভেঙে তাকে কোলে নিয়ে বসে থাকবো, ক্লান্ত চোখে, কিন্তু মুখে হাসি নিয়ে।

সেই দিনটার অপেক্ষায় আছি। জানি না আমাদের সন্তান ভবিষ্যতে কী হবে, কোথায় যাবে, কত বড় হবে। শুধু চাই, সে যেন একজন ভালো মানুষ হয়। আজ থেকে আমার অনেক স্বপ্নের মধ্যে সবচেয়ে সুন্দর স্বপ্নটি হলো, আমার সন্তান। আল্লাহ যদি চান তাহলে ডিসেম্বরেই আমি আমার সন্তানকে দেখতে পারবো, স্পর্শ করতে পারবো, কোলে নিতে পারবো ♥ আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।

1000111188.png

আর আমি? আমি অপেক্ষা করছি সেই ছোট্ট মানুষটার জন্য, যে পৃথিবীতে আসার আগেই আমাকে শিখিয়ে দিয়েছে, “বাবা” হওয়া শুধু একটি পরিচয় নয়, এটি একটি সম্পূর্ণ নতুন জীবন। আপনারা সবাই দোয়া করবেন আমাদের ছোট্ট পরিবারের জন্য। আল্লাহ যেন মা ও সন্তান দুজনকেই সুস্থ রাখেন এবং আমাদের এই অপেক্ষার শেষটা সুন্দর করেন। একজন হতে যাওয়া বাবার কথা।



photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: আমি বাবা হতে চলেছি ❤️ জীবনের সবচেয়ে সুন্দর অপেক্ষা ❤️

কমিউনিটি : সাহিত্য ক্যানভাস

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...

Sort:  

High-Yield Curation by @steem-seven

Your content has been supported!


Maximize your passive income!
Delegate your SP to us and earn high rewards

Click here to see our Tiered Reward System

Vote Proposal 100Vote Witness @seven.witMeet Speak on Steem

We are the hope!

S7VEN Banner