ডারকা মাছের চচ্চড়ি রেসিপি❤️

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো

আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও সৃষ্টিকর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।

IMG_20240819_123059.jpg

কয়েক দিন বেশ গরম ছিলো তারপর নিম্ন চাপের ফলে আবহাওয়া কিছু টা ঠান্ডা হয়। কখনো বৃষ্টি কখনো রৌদ্রর কখনো বা বাতাস।সব মিলিয়ে এলোমেলো একটা আবহাওয়া। আবহাওয়া যাই হোকনা কেন গরম কম মনে হচ্ছে এটাই আমাদের জন্য অনেক সুখকর।

মাঝে মাঝেই বাড়িতে ছোট দেশীয় মাছ নিয়ে আসে মাঝিরা। মাঝি পাড়া বাড়ির কাছে ও বিল কাছে হওয়াতে বেশ ভালোই সুবিধা। বাজারে যেতে হয় না ছোট মাছ কিনতে।গ্রামের মাঝি ছারাও দূরদূরান্ত থেকে মাঝি মাছ নিয়ে এসে গ্রামে বিক্রি করে থাকে।
কয়েকদিন আগে দুটি মাঝি ছেলে ডারকা মাছ নিয়ে এসেছি আর গ্রামের এক মহিলা আমাকে ডেকে বল্লেন মাছ কিনবো কিনা।

ছোট মাছ বলে কথা ছোট মাছ না কিনে থাকা যায় না।তার উপর একদম তরতাজা বিল থেকে মেরে এসেছেন মাছ গুকে।১৪০ টাকা কেজি করে দিলেন আমি নিলাম দের কেজি।দের কেজির দাম ২১০ টাকা হলেও মাঝি বলে ২০০ টাকা দেন।ছোট মাছ তো সখ করে কিনলাম কিন্তুু এতো গুলো মাছ বাছার কথা মনে হতেই কষ্ট হলো কিন্তুু গ্রামের তিন-চারজন মিলে বেছে কেটে দিলেন তাই আর বেগ পেতে হলো না।
আপনাদের এলাকায় এই মাছের কি নাম বলে জানি না তবে আমাদের এলাকায় ডারকা মাছ বলা হয়ে থাকে।এই মাছ অনেক পুষ্টিকর মাছ।খেতেও অনেক মজাদার।
ভাবলাম এই মাছের চচ্চড়ি করে খেতে ভালো লাগবে আর সেই ভাবনা থেকেই চচ্চড়ির আয়োজন করে বসলাম ও করে ফেল্লাম সুস্বাদু ডারকা মাছের চচ্চড়ি রেসিপি।

তো চলুন দেখা যাক রেসিপিটি কেমন

IMG_20240815_182514.png

ডারকা মাছ
আলু কুচি
বেগুন কুচি
পেঁয়াজ কুচি
কাঁচা মরিচ চেরানো
পাঁচফোড়ন
লবন
হলুদ
ভেজ্য তেল

PhotoCollage_1724045954002.jpg

প্রথম ধাপ

প্রথমে ডারকা মাছ গুলো কেটে ধুয়ে পরিস্কসর করে নিয়েছি।

IMG_20240819_114508.jpg

দ্বিতীয় ধাপ

এখন লবন হলুদ মেখে চুলায় কড়াই বসিয়েছি।তেল গরম হলে তাতে ডারকা মাছ গুলো দিয়ে ভেজে নিয়েছি ও তুলে নিয়েছি।

PhotoCollage_1724046428872.jpg

তৃতীয় ধাপ

এখন মাছ ভাজা তেলেই পাঁচফোড়ন দিয়েছি ও পেয়াজ মরিচ দিয়ে ভেজে নিয়েছি একটু।

IMG_20240819_120048.jpg

চতুর্থ ধাপ

এখন আগে থেকে কুচি করে রাখা আলু বেগুন গুলো কড়াইয়ে দিয়েছি ও লবন হলুদ লবন দিয়ে নারাচারা করে মিশিয়ে নিয়েছি।

PhotoCollage_1724047388411.jpg

পঞ্চম ধাপ

একটু সময় সিদ্ধ করে নিয়েছি ও তারপর আগে থেকে ভেজে রাখা ডারকা মাছ গুলো দিয়েছি।

PhotoCollage_1724048619923.jpg

ষষ্ঠ ধাপ

এখন মাছ মিশিয়ে নিয়েছি আলু বেগুনের সাথে ও সিদ্ধ হওয়া অবদি অপেক্ষা করেছি।সিদ্ধ হয়ে গেলে একটি পাত্রে নামিয়ে নিয়েছি।

PhotoCollage_1724048893887.jpg

পরিবেশের জন্য তৈরি

IMG_20240819_123059.jpg

IMG_20240819_123059.jpg

IMG_20240819_123059.jpg

এই ছিলো আমার আজকের মজাদার রেসিপি ডারকা মাছের চচ্চড়ি রেসিপি।আশা করছি আপনাদের ভালে লাগবে।সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীরেসিপি
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20240815_191934.png

Sort:  
 2 years ago 

হয়তো প্রথম জানলাম এই মাছের নাম। এর আগে কোনদিন এই মাছের নাম শুনেছি বলে মনে হয় না। তবে যা হোক দারুন একটি রেসিপি হয়েছে। বেশ ভালো লাগলো এত চমৎকার রেসিপি দেখে।

 2 years ago 

বেশি ভাগ মাছের নাম অঞ্চল ভিত্তিক হয়ে থাকে মাঝে মাঝে আমিও অনেক মাছের রেসিপিতে অনেক মাছের নাম দেখে অবাক হই।এটা স্বাভাবিক বিষয়। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

ডারকা মাছের চচ্চড়ি রেসিপিটি লোভনীয় হয়েছে। আপনি বেশ চমৎকারভাবে রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হবে। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

হ্যাঁ অনেক সুস্বাদু হয়েছিল রেসিপিটি।

 2 years ago 

এ ধরনের রেসিপিগুলো দেখলে গরম ভাতের সাথে খেতে খুব ইচ্ছে করে আপু। কারণ গরম ভাতের সাথে চচ্চড়ি খেতে অনেক বেশি ভালো লাগে। আমাদের বাড়িতেও প্রায় সময় এ ধরনের রেসিপিগুলো তৈরি করে থাকে। আপনি তো দেখি খুব দারুণভাবে করেছেন।

 2 years ago 

একদম ঠিক বলেছেন গরম ভাতের সাথে এই রেসিপিটি অনেক ভালো লাগে খেতে।

 2 years ago 

ডারকা মাছ খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে এই মাছগুলোর নাম বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম। আপনি একদম বিলের তরতাজা মাছ পেয়েছেন এবং অনেকজন মিলে মাছগুলো কেটেছেন জেনে ভালো লাগলো। এ ধরনের ছোট মাছগুলো পরিষ্কার করতে অনেক সময় লাগে। আপনার রেসিপিটা দারুন হয়েছে আপু। দেখে খুবই সুস্বাদু আর লোভনীয় লাগছে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু অঞ্চল ভিত্তিক নাম আলাদা এই মাছের। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ডারকা মাছের দারুন একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। এই নাম আগে কখনও শোনা হয়নি। খুবই ভালো লাগলো আপনার আজকের রেসিপি দেখে। এভাবে কখনো চচ্চড়ি রান্না করে খাওয়া হয়নি। রেসিপিটা দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে। খুব সুন্দর ভাবে প্রতিটা ধাপ উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এই মাছের অঞ্চল ভিত্তিক আলাদা আলাদা নাম হয়ে থাকে আপু।আমাদের এলাকায় ডারকা মাছ বলে।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন। আসলে এই দাঁড়কা মাছ গুলো খেতে খুবই স্বাদ হয়। কেননা ছোট ছোট মাছগুলো খেতে বেশ মজা লাগে। আপনি খুব সুন্দর করে রেসিপিটি তৈরি করেছেন দেখে লোভ সামলানো বড় মুশকিল। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি খুব সুন্দর ভাবে পরিবেশনা করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

অনেক মজাদার একটা রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু ।মাছের রেসিপি ও ডারকা মাসের চচ্চড়ি আমার অনেক পছন্দের একটা রেসিপি ।আমি প্রায় ছোট মাছ দিয়ে বাসায় চড়চড়ি রান্না করি ,তবে ড়ারকা মাছ দিয়ে চচ্চড়ি খুব কম রান্না করা হয় ,আপনার রেসিপি তৈরি করার প্রক্রিয়াটি আমার কাছে অনেক ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ আপু চমৎকার মন্তব্য করার জন্য।

 2 years ago 

যেকোনো মাছের চচ্চড়ি খেতে আমার খুবই ভালো লাগে। এভাবে বেগুন দিয়ে মাছের চচ্চড়ি করলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়।আজ আপনি দারুন একটি রেসিপি তুলে ধরেছেন আপু।আপনার তৈরি রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে খেতে খুবই মজাদার হয়েছে।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমারও এরকম চচ্চড়ি খেতে খুব ভালো লাগে আপু।

 2 years ago 

ডারকা মাছের চচ্চড়ি রেসিপি দেখে মনে হচ্ছে খেতে বেশ ভালো ছিল।আপনি রেসিপির ধাপগুলো খুব সুন্দর করে সাজিয়ে উপস্থাপন করেছেন।এটা দেখে যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবেন।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু খেতে অনেক ভালো ছিলো।

 2 years ago 

ডারকা মাছকে আমরা ঝিঙা মাছ বলি।যাইহোক আপনার রেসিপিটি খুবই সুন্দর হয়েছে।ছোট মাছের দাম একটু বেশিই থাকে ,আর এই মাছ খুবই উপকারী।বেগুন দিয়ে চচ্চড়ি করে খেতে বেশ মজাই হয়েছে বোঝা যাচ্ছে, ধন্যবাদ দিদি।

 2 years ago 

হ্যাঁ দিদি দেশ ও অঞ্চল ভিত্তিক মাছের নাম আলাদা হয়।হ্যাঁ অনেক মজা হয়েছিল রেসিপিটি। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.29
JST 0.043
BTC 67618.15
ETH 1949.91
USDT 1.00
SBD 0.38