"ক্যালেন্ডুলা ফুলের ফটোগ্রাফি"
নমস্কার
ক্যালেন্ডুলা ফুলের ফটোগ্রাফি:
আমি এই ফুলের ছবিগুলো আমাদের সরোজিনী হোস্টেলের ফুলের বাগান থেকে সংগ্রহ করেছি। আর আমাদের ফুলের বাগানে অনেক ফুল ফুটেছে। সেগুলো সবই টাটকা এবং সুন্দর। আমরা প্রতিদিন এগুলোকে জল দিই এবং যত্ন নিই। বেশিরভাগ ফুল শীতকালীন জাতের। আর ফুলের বাগানে গেলে আমার অনেক ভালো লাগে। বিভিন্ন ধরণের ফুলের মধ্যে, আজ আমি ক্যালেন্ডুলা ফুলের ছবি শেয়ার করব।
ক্যালেন্ডুলা ফুল ডেইজি পরিবারের অন্তর্গত। এগুলো গাঁদা নামেও পরিচিত। এই ফুলগুলো খুবই সুন্দর, বিশেষ করে এদের পাপড়ি, যা বেশ আকর্ষণীয়। এর কারণ হল ক্যালেন্ডুলা ফুলের পাপড়িগুলো কুচানো এবং ফুলের ভেতরের বিভিন্ন রঙের কারণে এগুলো দেখতে খুব সুন্দর লাগে।
ক্যালেন্ডুলা ফুল বিভিন্ন রঙের হয়। তবে, আমি এখানে সাদা
ক্যালেন্ডুলা ফুলের কিছু ছবি শেয়ার করেছি। বাগানে অনেক ফুল ফুটেছিল, কিন্তু আমি বিশেষভাবে ক্যালেন্ডুলা ফুলের জায়গায় গিয়েছিলাম। এই ফুলগুলো মাথা উঁচু করে ফোটে, ঠিক সূর্যমুখীর মতো।এছাড়া ফুলের পাপড়ির রঙ খুবই উজ্জ্বল এবং প্রাণবন্ত।তাছাড়া এই ফুলের একেবারেই ভিতরের অংশটি খুবই আকর্ষণীয়।।
| আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন। |
|---|
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | ফটোগ্রাফি |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|






