"হোস্টেল বাগানের চন্দ্রমল্লিকা ফুল"
নমস্কার
হোস্টেল বাগানের চন্দ্রমল্লিকা ফুল
আমি এই ছবিগুলো সংগ্রহ করেছিলাম শীতকালের শেষে।যখন আমি প্রথম থাকার জন্য হোস্টেল গিয়েছিলাম তখন সেখান থেকে ছবিগুলো সংগ্রহ করেছিলাম।যদিও হোস্টেলে তখন অনেক রকমারি ফুল ছিল।বাকি হোস্টেলেও ফুলের বাগান রয়েছে।তবে আমাদের হোস্টেলের মধ্যে এবং হোস্টেলের বাইরে দুটি ফুলের বাগান রয়েছে।যদিও নিয়মিত পরিচর্যার অভাবে সেখানে এখন ঘাস ও শাক জন্মে গিয়েছে।তবুও তার মধ্যেও লড়াই করে কয়েকটি ফুল গাছ বেঁচে আছে ও এখনো ফুল ধরছে।আমি আগেও কিছু হলুদ রঙের চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি।আজ আরো কয়েকটি শেয়ার করবো হলুদ রঙের চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি।তো আশা করি ভালো লাগবে আপনাদের কাছে আমার আজকের চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফিগুলির আয়োজন।তো চলুন শুরু করা যাক---
শীতকালের অতি পরিচিত ও জনপ্রিয় একটি ফুল চন্দ্রমল্লিকা। এই ফুলের যেমন অনেকগুলো প্রজাতি রয়েছে তেমনি বিভিন্ন রঙের হয়ে থাকে। এই ফুল বাণিজ্যিকভাবে চাষাবাদ হয়ে থাকে।দেশি ও হাইব্রিড প্রজাতির চন্দ্রমল্লিকা ফুল হয়ে থাকে।এটি হচ্ছে দেশি প্রজাতির চন্দ্রমল্লিকা ফুল।
দেশি প্রজাতির চন্দ্রমল্লিকা ফুলগুলো এক পাঁপরিযুক্ত ও অসংখ্য পাপড়ির সমন্বয়ে গঠিত হয়ে থাকে।এই ফুল টবে খুব ভালোভাবে জন্মে।একটি গাছে প্রচুর পরিমানে ফুল ফোটে।এই ফুলগুলো অনেক দিন পর্যন্ত সতেজ থাকে আর দিন যাওয়ার সঙ্গে সঙ্গে ফুলের রং পরিবর্তন হতে থাকে।
এই ফুল গাছের ফুল ২০ থেকে ২৫ দিন তাজা থাকে৷এই ফুলের ডাল কাটিং করেও লাগানো যায়।আর দীর্ঘদিন টিকে থাকে ফুল গাছগুলো।এই ফুলগুলি দেখতে অনেকটা গাড় হলুদ রঙের ছিল।এই ফুলগুলি ডালিয়া ফুলের মতোই দেখতে লাগছিলো।
একটি গাছে এতগুলো ফুল ধরে থাকে যে লাঠি দিয়ে গাছগুলোকে বেঁধে দিতে হয়।যেগুলো বেশ সতেজ ও আকর্ষণীয় ছিল দেখতে।এটি একটি হাইব্রিড জাতের চন্দ্রমল্লিকা ফুল।এই জাতের ফুলে পাপড়ির ভিন্নতা দেখা যায়।কোনো কোনোটি নৌকার মতোই বাঁকানো পাপড়ি তো কোনো কোনোটি সরু সুতার মতোই পাপড়ি হয়ে থাকে।যেগুলো দেখতে খুবই সুন্দর লাগে।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | ফটোগ্রাফি |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমানের গোলাপবাগ |
| আমার পরিচয় |
|---|






