"ডায়ান্থাস ফুলের ফটোগ্রাফি"
নমস্কার
ডায়ান্থাস ফুলের ফটোগ্রাফি:
ডায়ান্থাস হচ্ছে শীতকালীন ফুল।আর আমি এই ফটোগ্রাফিগুলি সংগ্রহ করেছিলাম শীতকালেই।আমাদের সরোজিনী হোস্টেলের ফুলবাগান থেকে।এই ফুলগুলি খুবই জনপ্রিয় হয়ে থাকে।এর সুগন্ধি এবং বাহারি রঙের জন্য ফুলটি বেশ প্রিয় আমার কাছে।
এই ফুলগুলি সময়ের সঙ্গে সঙ্গে রং-বদল করে,ঠিক যেন চন্দ্রমল্লিকা ফুলের মতোই।কিছুটা বাগানের সৌন্দর্য্য অনেক বাড়িয়ে দেয় এই ফুলগুলি।এই ফুলের পাতাগুলি লম্বা ও সরু সরু অনেকটা ঘাস জাতীয় হয়ে থাকে।আমি এখানে লাল এবং গোলাপি রঙের ডায়ান্থাস ফুলের ছবি শেয়ার করেছি।এই ফুল বাগানের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি অনেক আকর্ষণীয় হয়ে থাকে।
ডায়ান্থাস ফুলগুলি সংকর প্রজাতির ও লাল,গোলাপি ও সাদা রঙের হয়ে থাকে।এটি 'ক্যারিয়োফাইলাসি' পরিবারের অন্তর্ভুক্ত।এই ফুলের গাছ দীর্ঘদিন ধরে বেঁচে থাকে।এই ফুলগুলি টবে দারুণভাবে রোপণ করা যায়।ডায়ান্থাস ফুল থেকে মিষ্টি সুগন্ধ বের হয়।পূর্ন সূর্যালোকে এই ফুল ভালো জন্মে।এই ফুলগুলি দীর্ঘদিন পর্যন্ত ধরতে থাকে।
| আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন। |
|---|
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | ফটোগ্রাফি |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|






