স্বাদের হালুয়া রুটি

in আমার বাংলা ব্লগlast month

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতা নিয়ে আরো বেশী গতিশীল থাকার চেষ্টা করছি জীবনে। অবশ্য এখন এমনিতেই চারপাশের মানুষগুলো খুব বেশী চঞ্চল অবস্থায় আছে। কারণ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সবাই এখন অনেক বেশী এ্যাকটিভ। কিন্তু আমরা ছোট বেলায় যতটা শোরগোল কিংবা হৈ চৈ দেখেছিলাম এবার কিন্তু সেই রকম কিছু দেখা যাচ্ছে না। অবশ্য এর পেছনেও নানা কারণ আছে আর সেগুলো সবই রাজনৈতিক, তাই সেদিকে আর যাচ্ছি না।

তবে একটা বিষয়ে কিছু কথা বললাম কারণ সেটা একদমই প্রাসঙ্গিক আর সেটা হলো হালুয়া রুটি। এইতো সেদিন আমাদের দেশে পবিত্র শবে বরাত গেলো, অবশ্য এই শবে বরাত নামে কোন শব্দ নেই হাদিস কোরআনে তবে এটা একটা ফারসি শব্দ। কিন্তু ভিন্ন নাম দিয়ে শবে বরাত সম্পর্কে অসংখ্য হাদিস আছে। যেগুলোর আলোকে আমাদের এই উপমহাদেশে ঐতিহাসিকভাবে শবে বরাতের অনেক গুরুত্ব রয়েছে এবং আমরা সেটাকে দারুণভাবে আনন্দসহকারে পালন করার চেষ্টা করি। পারিবারিক এবং সামাজিকভাবে এই আয়োজনের একটা প্রভাব লক্ষ্য করা যায়।

IMG_20260204_185159.jpg

এই শবে বরাতকে কেন্দ্র করে হালুয়া রুটির বিষয়টি আবার ব্যাপকভাবে জনপ্রিয়। মূলত এই হালুয়া রুটির বিষয়টিকে আনার জন্যই আমি শবে বরাতের বিষয়টিকে উল্লেখ করেছি। যেহেতু শুরুতেই নির্বাচন নিয়ে একটু ইঙ্গিত দিয়েছি, তারপর শবে বরাত নিয়ে, আর এই দুটোর সাথে ভীষণভাবে জড়িয়ে আছে হালুয়া রুটির নাম। কি অবাক হচ্ছেন বিষয়টি দেখে, না না না মোটেও অবাক হতে হবে না, আমি বরাবরই এমন প্রসঙ্গক্রমে অনেক কিছুকেই টেনে নিয়ে আসি হি হি হি। সেদিন বাড়িতে বেশ সুন্দরভাবে হালুয়া রুটির আয়োজন করা হয়েছিলো, গুড়ের হালুয়া আবার আমার ভীষণ প্রিয়, সাথে চালের রুটি হলে একদম জমে ক্ষীর হি হি হি।

IMG_20260204_185319.jpg

নির্বাচনকে কেন্দ্র করে অনেকেই যেমন হালুয়া রুটির ভাগ সাদরে গ্রহণ করার চেষ্টা করেন, আবার কেউ কেউ হালুয়া রুটির সঠিক ভাগ না পেয়ে মনক্ষুন্ন হন এবং প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহ করে বসেন, সুতরাং নির্বাচনের ক্ষেত্রেও হালুয়া রুটির দারুণ কদর আছে। ঠিক তেমনি ধর্মীয় দিক হতেও আমরা ঐতিহাসিকভাবে হালুয়া রুটির আয়োজনকে স্বযত্নে আগলে রাখার চেষ্টা করছি। যদিও সহি আকিদা মতে এর কোন অস্তিত্ব নেই, ধর্মীয়ভাবে কিন্তু অনেকেই এটাকে খুব সিরিয়াসলি গ্রহণ করেন এবং হালুয়া রুটি ছাড়া কিছু মানতেই চান না।

IMG_20260204_184905.jpg

তবে যে যাই করুক না কেন, যে কোন বিষয়ে কিংবা ছুটির আনন্দে হালুয়া রুটির বেশ কদর রয়েছে আমার কাছে। বউ না চাইলেও আমি ঠিক বানিয়ে ফেলতে পারি দারুণ স্বাদের এই হালুয়া। তবে সেটা অবশ্যই গুড়ের হবে এবং চিনিমুক্ত। আমার কাছে এই চিনি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বি আবার ধর্মীয় ক্ষেত্রে অতি উচ্ছৃঙ্খল, তাই আমি বরাবরের মতো এই চিনিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি এবং নিরাপদে নিজের স্বাদকে স্বযত্নে আগলে রাখার চেষ্টা করি, হি হি হি। আপনারাও চাইলে আমার মতো এমন চেষ্টা করে দেখতে পারেন, স্বাদ পছন্দ না হলে মূল্য ফেরত হা হা হা।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.07
TRX 0.30
JST 0.058
BTC 70992.88
ETH 2176.48
USDT 1.00
SBD 0.52