পিঠা - দারুণ স্বাদের কিছু
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। প্রকৃতির পরিবর্তনের কারণে যদিও চারপাশের পরিচিত অনেকেই কিছুটা অসুস্থতায় ভোগছে। এটা সত্য প্রকৃতির পরিবর্তনের সময় কিছুটা ভাইরাস জনিত সমস্যা তৈরী হয়, আর সেটার প্রভাবেই এখন অনেকের ঠান্ডা, কাশ এবং শ্বাসকষ্ট জনিত নানা সমস্যায় ভোগছে। পরিবর্তন ভালো কিন্তু তার সাথে সাথে কিছু সমস্যাও আসে আমাদের পাছে পাছে।
পরিবর্তনের হাওয়া হয়তো সব ক্ষেত্রেই লাগতে শুরু করেছে, হয়তো ভবিষ্যতে আরো লাগবে, তখন আমরা পরিবর্তনের হাওয়ায় মূল বিষয়টিই ভুলে যাবো। যেমন আমরা আমাদের অতীত ঐতিহ্যগুলো ভুলতে শুরু করেছি। একটু খোলে বলছি তাহলে বুঝতে সহজ হবে। একটা সময় নানা ধরণের পিঠা আমাদের সামাজিক ঐতিহ্যের মাঝে ছিলো, সবাই দারুণ স্বাদে নানা আয়োজনে সেগুলো উপভোগ করতো। কিন্তু আধুনিকতার নিদারুণ ছোঁয়ায় সব পাল্টে যেতে শুরু করেছে আর আমরা সেগুলোকে আস্তে আস্তে ভুলতে শুরু করেছি।
অন্তত আমার মনে আছে, ছোটবেলায় যত ধরণের পিঠা খেয়েছি এবং দেখেছি, সেগুলোর ছিটা ফোটাও এখন আর দেখা যায় না। মাঝে মাঝে গ্রামীণ পরিবেশে কিছু দেখা যায় কিন্তু সবাই আবার সেগুলো চিনে না, নাম জানাতো দূরের কথা। আমি নিজেও সেগুলোর নাম ভুলে গেছি না খেতে খেতে। তখন সবাই যেমন সেগুলোকে আগ্রহ নিয়ে তৈরী করতো, বাড়ির সবাই সেগুলোকে ভীষণ আগ্রহ নিয়েও উপভোগ করার চেষ্টা করতেন। এখন যেমন কেউ বানাতে চায় না, বানাতেও জানে না ঠিক তেমনি কেউ সেগুলোকে উপভোগও করতে চায় না।
সেদিন অফিসের এক কলিগ কিছু পিঠা নিয়ে এসেছিলো, তার বাড়ি কিশোরগঞ্জে এবং এগুলো নাকি কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পিঠা। কি জানি বলেছিলো নামটা, ঠিক মনে করতে পারছি না এখন। তবে কিছুটা ঝাল ঝাল ছিলো খেতে। অবশ্য সে বলেছে এগুলোতে একটু ঝাল দিয়েই বানিয়েছে, এগুলো নামি ঝাল এবং মিষ্টি দুইভাবেই তারা বানায়। কিছু শক্ত জাতীয় পিঠাগুলো কিন্তু খেতে খারাপ লাগেনি।
হয়তো আর কিছু দিন পর এগুলোও হারিয়ে যাবে, এই জাতীয় একটা পিঠা ছিলো আমাদের সেটাও ভুলে যাবে। এখন তো মানুষ আধুনিক হয়ে গেছে, এসব আর সবার সাথে যায় না, এখন যায় পিৎজা-বার্গার-স্যান্ডউইচ। আবার সবাই এগুলোই পছন্দ করে, এগুলোর মাঝে কেমন একটা ভাব সাবও নাকি আছে। সময় কতটা নির্মমভাবে আমাদের পরিবর্তন করে দিয়েছে, সত্যি ভাবতেই অবাক লাগছে।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR
Sort: Trending
Loading...




