আমার বাড়ির ছোট্ট সবজি বাগান: পর্ব- ১

in আমার বাংলা ব্লগ6 hours ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। না সত্যি বলতে এখনো অসুস্থতা কাটেনি, তবে আগের তুলনায় কিছুটা ভালো। জ্বর না থাকলেও মুখ সারাক্ষণ সিদ্ধ হয়ে থাকছে, ঠান্ডা এখনো কাটে নি তবে কাশ অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসছে। আশা করছি দ্রুত পূর্ণ সুস্থ হয়ে উঠবো এবং আগের ন্যায় পুনরায় কর্ম চঞ্চলতা ধরে রাখতে পারবো। যদিও আমরা কোন কিছুই নিশ্চিতভাবে বলতে পারি না, কিন্তু আশা তো করতে পারি।

এই আশাই আমাদের জীবনের অন্যতম প্রধান চালিকা শক্তি। আমাদের সামনের সব কিছুই অনিশ্চিত কিন্তু তবুও আমরা সেখানে আশান্বিত হই, রঙিন স্বপ্ন দেখি এবং সুন্দর একটা ফলাফলের প্রত্যাশা করি। হ্যা, আমিও তেমনটা করছি তবে শুধুমাত্র আমার শরীর এর জন্যই নয় বরং আমার সবজি বাগানের ক্ষেত্রেও। আপনারা নিশ্চয় জানেন আমার বাড়িতে ছোট একটা সবজি বাগান আছে, যেখানে সুন্দর সময়ের সাথে সবুজ কিছুর নির্মল দৃশ্য বরাবরই আপনাদের সাথে শেয়ার করে থাকি।

bagan (5).jpg

এবারও তেমন কিছু করার চেষ্টা করছি। এইতো কয়েক মাস আগেই শিম, লাউ এবং পুঁইশাকের মাচা দিয়েছিলাম। বেশ ভালো হয়েছিলো সেগুলো। এখন অবশ্য কিছুই নেই, বৃষ্টিপাত হওয়ার পর নতুনভাবে আবার সব সাজানোর চেষ্টা করছি। ইতিমধ্যে বেশ কিছু বীজ রোপনও করেছি। খুব দ্রুত হয়তো সেগুলো উর্ধ্বগামী হয়ে উঠবে এবং নতুন আশার সঞ্চার করবে।

bagan (1).jpg

bagan (3).jpg

এইবার, যথারীতি ঢেঁড়শ, বরবটি, পুঁইশাক, কাঁচা মরিচ ও চালকুমড়ার বীজ রোপন করেছি। বেশ কয়েক দিন গত হয়েছে, সকাল বিকাল দুই টাইম নিয়মিত পানির সেচ দিতে হচ্ছে। বেশ কিছু বীজের অঙ্কুরোদগম হয়েছে। যা বেশ পুলকিত করেছে আমাদের, মানে আমি ছাড়াও পরিবারের অন্যান্যদের। কারণ তারাও নিয়মিত বাগানের যত্ন নিয়ে থাকেন। বিশেষ করে আমার শাশুড়ির কথা বলতেই হবে।

bagan (2).jpg

bagan (4).jpg

চাল কুমড়ার বীজের অঙ্কুরোদগম এখনো তেমনভাবে হয়নি, তবে দুই একটার হয়েছে। সবার আগে হয়েছে বরবটির। তারপর মরিচের। মরিচের ব্যাপারে আমাদের তেমন কোন আফসোস নেই, কারণ বেশ কিছু মরিচ গাছ এখনো বাগানে রয়েছে। পুঁইগাছের ক্ষেত্রেও তেমনটা, সেটা বৃষ্টি বা পানি পেলে এমনিতেই বীজের অঙ্কুরোদগম হয়ে যায়। সুতরাং ফলোআপে রয়েছে চাল কুমড়া, বরবটি আর ঢেঁড়শ। পরবর্তীতে আশা করছি ভালো কিছু শেয়ার করতে পারবো।

bagan (6).jpg

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png