"নিজেদের বাগানের সবজি সংগ্রহ"
নমস্কার
নিজেদের বাগানের সবজি সংগ্রহ:
বন্ধুরা, হোস্টেলের একঘেয়ে জীবন থেকে মুক্তি পেতে চলে এলাম বাড়ি।যদিও তা খুব কম সময়ের জন্য মাত্র দুই কিংবা তিন দিনের জন্য।আসলে হোস্টেলে থাকলেও মন সবসময় বাড়িতেই পড়ে থাকে।তবুও পরিস্থিতি সবকিছুতে আমাদের অভ্যস্ত করে দেয়,মানিয়ে নিতে সাহায্য করে।যাইহোক বন্দিদশা জীবনের মতোই লাগে আমার কাছে চার দেওয়ালের মাঝে থাকাটা।যদিও আমাদের বর্ধমান ইউনিভার্সিটি গাছে গাছে পরিপূর্ণ ও অনেকটা জায়গা নিয়ে মুক্ত পরিবেশ।তবুও বাড়ির অদ্ভুত টান তো রয়েই যায়।
যাইহোক পরশুদিন বাড়ি এসেছি,তাই সবজি ক্ষেত বলতে নতুন জায়গায় সবকিছু গুছিয়ে তেমনভাবে ক্ষেত করে ওঠা হয়নি।যা হয়েছে তা ওল, কচুর গাটি, মরিচ গাছ কিংবা শাক ক্ষেত।সবজি বলতে শুধু ঝিঙে লাগানো হয়েছে।অনেকে একে আবার ঝিঙ্গা বলে থাকেন।যাইহোক গরমে ঝিঙে খেতে খুবই ভালো লাগে।আর এর অনেক রেসিপি তৈরি করা হয়ে থাকে।
আজ সকাল সকাল ব্লেড,ঝুড়ি হাতে নিয়ে আমাদের ছোট্ট সবজি বাগানে চলে গেলাম।তারপর এক ঝুড়ি ঝিঙে তুললাম।নিজেদের বাগানের সবজি তোলার মজাই আলাদা আর সার বিষহীন এই টাটকা সবজি খেতে তো আরো-ই মজা।
| আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন। |
|---|
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | জেনারেল রাইটিং |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বারাসাত |
| আমার পরিচয় |
|---|







