"বৃষ্টিমুখর একটি দিন"

in আমার বাংলা ব্লগ4 days ago

নমস্কার

প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন; আমিও বেশ ভালো আছি। আমি @green015, ভারত থেকে বলছি। আজ আমি আপনাদের সামনে নতুন একটি অনুভূতি প্রকাশ করবো।

বৃষ্টিমুখর একটি দিন:

IMG_20260816_230524.jpg

IMG_20260816_231017.jpg

কয়েক দিন ধরে টানা বৃষ্টি হয়েই চলেছে।কখনো থামে তো কখনো রোদের ঝলকানি দেখা যায়।কখনো আবার ধীর গতিতে আবার কখনো হঠাৎ ঝড়ো হাওয়ার মতোই আচমকা বৃষ্টি এসে পড়ে।বেলকনিতে মেলে রাখা জামাগুলি সব ভিজে একাকার।তেমনই একটি দিন আজ।যখন দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হয়েছিলো।

IMG_20260816_231104.jpg

আমাদের ইউনিভার্সিটি ও তার ক্যাম্পাসে হনুমানের উপদ্রব রয়েছে সেটা আমি বরাবরই বলি।গাছের সমস্ত ফল খেয়ে তারাই সাবার করে।আবার মানুষেরা খাবারের প্যাকেট নিয়ে রাস্তা দিয়ে হাঁটলেই ছু মেরে নিয়ে পালাবে।

IMG_20260816_230956.jpg

যাইহোক আজ বৃষ্টির সময় হনুমানগুলি দেখলাম আমাদের তিনতলায় ব্যালকনির কোণে ছোট্ট জায়গাটিতে এসে বসেছে।একটি মা হনুমান তার কোলে বসে ছোট্ট বাচ্চা, আর একটি একটু বড় বাচ্চা হনুমান।বাকিগুলো সব পাশের আম গাছের ডালে বসে,আম পাতা ছিড়ে ছিড়ে মুখে পুরছে দ্রুত।হনুমান যে আম পাতাও খায় সেটা এই প্রথমবারের মতো দেখলাম।

GridArt_20260816_231156478.jpg

IMG_20260816_231302.jpg

অধিকাংশ সময় তারা জাম গাছের ডালে পিছনের দিকের বিল্ডিং এর ছাদে ঘোরাফেরা করে।কিন্তু আমাদের সামনের দিকের ছাদে কম আসে,আজ বৃষ্টির সময় তারা আমাদের ছাদেই এসেছিল।মজার বিষয় হচ্ছে যখন আমি বেলকনির ফাঁকা দিয়ে ছবিগুলো তুলছিলাম তখন তারা আম পাতা খেয়ে পিছন দিকের বিল্ডিং দিয়ে লাফিয়ে লাফিয়ে পাঁচিলের উপর দিয়ে দ্রুত আমাদের বিল্ডিং এর ছাদে উঠে যায়।যদিও ফোনে তোলা দৃশ্যগুলি ঝাপসা হয়ে গিয়েছে বৃষ্টির সময়।

GridArt_20260816_231241140.jpg

GridArt_20260816_230922460.jpg


আশা করি আমার আজকের পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।