মা বাবার আশীর্বাদ।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মা বাবার আশীর্বাদ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
এই পৃথিবীতে মা-বাবার আশীর্বাদ যতদিন আমাদের সাথে থাকবে ততদিন কেউ কখনো আমাদেরকে কিছু করতে পারবে না এবং ততদিন আমরা নিরাপদ ভাবে জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা উন্নতি লাভ করতে পারব। আসলে প্রত্যেকটা মা-বাবা তার সন্তানদের জন্য সবসময় কঠোর পরিশ্রম করে এবং তারা সবসময় চায় যে তাদের সন্তান জীবনে মানুষের মতো মানুষ হোক এবং তারা তাদের নিজেদের জীবনটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে এগিয়ে সেখান থেকে তারা তাদের নিজেদের জীবনটাকে উপভোগ করুক।
কিন্তু কিছু কিছু সন্তান আছে যারা তাদের মা-বাবাদেরকে সঠিকভাবে চোখে দেখে না এবং বিভিন্নভাবে তারা মা-বাবার উপর অন্যায় অত্যাচার করে। একটা জিনিস মনে রাখতে হবে যে এইভাবে যদি তারা সব সময় মা-বাবার উপর অন্যায় অত্যাচার করে তাহলে কিন্তু তারা জীবনে কখনো ভালো হতে পারবে না এবং তাদের মা-বাবা যতই আশীর্বাদ করুক না কেন সেই আশীর্বাদের কাজ কখনো হবে না। অর্থাৎ মা-বাবাকে ভালোবেসে আমাদের জীবনের সবকিছু করতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে।
এভাবে যদি আমরা তাদের আশীর্বাদ নিয়ে জীবনে ভালোভাবে ভালো কাজ করে জীবনে এগিয়ে যেতে পারি এবং জীবনটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারি তাহলে মা বাবা আমাদের দেখে শান্তি পাবে এবং তাদের জীবনের লক্ষ্য পূরণ হবে। একটা জিনিস আপনি মনে করবেন যে আপনি যখন বাবা অথবা মা হবেন তখন আপনি আপনার সন্তানের জন্য কি করতে হবে এই জিনিসগুলো আপনি ভালোভাবে বুঝতে পারবেন এবং তাদের ভালোর জন্য আপনি সবসময় প্রার্থনা করবেন।
এজন্য আমরা সব সময় মা বাবার আশীর্বাদ মাথায় রেখে জীবনের সামনের দিকে এগিয়ে তোলার চেষ্টা করব এবং কখনো মা বাবাকে কষ্ট দেওয়ার চেষ্টা করব না যাতে করে তাদের কষ্ট দিয়ে আমরা নিজেরা জীবনে খারাপ থাকতে না হয়। এজন্য মা বাবাকে সবসময় ভালোবাসতে হবে এবং মা-বাবার আশীর্বাদ মাথায় নিয়ে জীবনের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হবে যাতে করে আমরা জীবনে উন্নতি লাভ করতে পারি এবং তাদের সকল দুঃখ দুর্দশা দূর করে তাদের মুখে হাসি ফোটাতে পারি।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্ট।