ভালোর জন্য লড়াই।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ভালোর জন্য লড়াই সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
এই পৃথিবীতে আমাদের সব সময় ভালোর জন্য লড়াই করতে হবে এবং আমরা যদি ভালোর জন্য লড়াই করে জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং জীবনটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারি তাহলে এই জীবনটাকে আমরা সবাই ভালোভাবে উপভোগ করতে পারবো এবং ভালো জিনিসটাকে গ্রহণ করে আমাদের জীবনের থেকে সকল ধরনের সমস্যা দূরে সরিয়ে দিতে পারব। একটা জিনিস মনে রাখতে হবে যে যারা ভালোর জন্য লড়াই করে তারা অবশ্যই নিঃসন্দেহে একজন ভালো মানুষ।
কিছু কিছু মানুষ আছে যারা কখনো ভালোর জন্য লড়াই করে না এবং তারা সবসময় খারাপের সাথে থাকে এবং খারাপ নিয়ে বেঁচে থাকার চেষ্টা করে। এই মানুষগুলো কখনো প্রকৃত ভালো মানুষ হতে পারে না এবং এদের থেকে সবসময় আমাদের দূরে সরে থাকতে হবে। কেননা এই মানুষগুলো বিভিন্নভাবে মানুষের ক্ষতি করার চেষ্টা করে এবং মানুষের ক্ষতি করে তারা জীবনে ভালোভাবে বেঁচে থাকার চেষ্টা করি এবং জীবনটাকে কখনো সুন্দরভাবে উপভোগ করতে তারা কখনোই পারেনা।
আসলে যা ভালোর পথে থাকে তারা কিন্তু তাদের নিজেদের জীবনটাকে সুন্দর করতে পারে এবং যারা খারাপের পথে থাকে তারা কিন্তু কখনোই তাদের নিজের জীবনটাকে সুন্দর করতে পারে না এবং নিজের জীবনটাকে একটা সুন্দর জায়গায় কখনোই পৌঁছে নিয়ে যেতে পারে না। এজন্য আমাদের সবসময় চেষ্টা করতে হবে যাতে করে আমরা মানুষের পাশে থেকে মানুষের ভালোর জন্য লড়াই করতে পারি এবং মানুষকে ভালোবেসে জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারি যাতে করে সবাই ভালো থাকে।
একটা জিনিস মনে রাখতে হবে যে পৃথিবীতে আপনি যদি নিজে ভালো হতে না পারেন তাহলে কিন্তু কখনো আপনি অন্য মানুষকে ভালো করতে পারবেন না এবং সে মানুষের ভালোর জন্য কোন ধরনের কাজ করতে পারবেন না। এজন্য আমাদের অবশ্যই প্রত্যেকটা মানুষকে ভালবেসে আপন করে নিতে হবে এবং প্রত্যেকটা মানুষকে যদি আমরা সুন্দরভাবে ভালবাসতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং জীবনটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারবো।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্ট।