অনুশোচনা বোধ।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অনুশোচনা বোধ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


sad-9800509_1280.webp



লিংক


এই পৃথিবীতে একটা জিনিস আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে কিছু কিছু মানুষ আছে যারা খারাপ কাজ করে তাদের মধ্যে কোন ধরনের অনুশোচনা বোধ তৈরি হয় না। অর্থাৎ তারা অন্যের ক্ষতি করবে এবং সেই ক্ষতি থেকে তারা অনেক বেশি আনন্দ পেয়ে থাকে। আসলে এই ধরনের মানুষ বর্তমান সময়ে অনেক বেশি আমরা দেখতে পাই। আসলে তাদের মধ্যে অনুশোচনা বোধ কখনো তৈরি হয় না তারা কোন মানুষের মত মানুষ হতে পারে না এবং এই মানুষগুলোর থেকে সবসময় আমাদের দূরে থাকা উচিত। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে এই অনুশোচনা বোধ যাদের মধ্যে রয়েছে তারা সব সময় মানুষকে কখনো ক্ষতি করার চেষ্টা করে না।


একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা চারিপাশে যেসব জিনিস দেখতে পাই সেই জিনিসগুলো পাওয়ার জন্য কিন্তু আমরা বিভিন্নভাবে চেষ্টা করি। আসলে এইসব লোভনীয় জিনিসগুলো প্রত্যেক মানুষকে অনেক বেশি আকৃষ্ট করে। কিছু কিছু মানুষ আছে যারা সৎ উপায়ে উপার্জন করে সে জিনিসগুলোর চাহিদা পূরণ করার চেষ্টা করে এবং কিছু কিছু মানুষ আছে যারা খারাপ উপায় অবলম্বন করে এবং অন্যের ক্ষতি করে সে জিনিসগুলো পাওয়ার জন্য তারাও চেষ্টা করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি অন্যের ক্ষতি করে কোন জিনিস পাওয়ার চেষ্টা করি তাহলে সেই জিনিসের সঠিক মর্ম আমরা কখনো বুঝতে পারবো না।


আসলে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মধ্যে অবশ্যই অনুশোচনা বোধ থাকা উচিত। কেননা প্রত্যেকটা মানুষ ভুল করে। এই ভুল করে কেউ মনের অজান্তে আবার কেউ জেনেশুনে ভুল করে। কিন্তু যারা মনের অজান্তে ভুল করে তারা কিন্তু তাদের ভুলটা যখন বুঝতে পারে তখন পুনরায় সেই ভুলটা সংশোধন করার জন্য তারা চেষ্টা করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের এই ভুলগুলো পুনরায় সংশোধন করার চেষ্টা করতে পারি তাহলে অবশ্যই আমরা জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং জীবনটাকে খুব সুন্দর ভাবে সাজাতে পারব। এজন্য আমরা অবশ্যই প্রত্যেকটা ভুলকে সংশোধন করার চেষ্টা করব।


আসলে এই অনুশোচনা বোধ যখন প্রত্যেকটা মানুষের মধ্যে জাগ্রত হবে এবং প্রত্যেকটা মানুষ যদি তাদের সেই ফেলে আসা ভুলগুলো আবার পুনরায় সংশোধন করার চেষ্টা করতে পারে তাহলে প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু আমরা আস্তে আস্তে করে ভালোবাসা দেখতে পাবো এবং প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে অনেক বেশি পছন্দ করতে চেষ্টা করবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি মানুষ হিসেবে অন্য মানুষকে পছন্দ না করে এবং ভুল করে আমাদের মধ্যে অনুশোচনা বোধ কখনো জন্মাতে না পারি তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষ আমাদেরকে ঘৃণা করবে এবং সবাই আমাদের থেকে সবসময় দূরে চলে থাকার জন্য সব সময় চেষ্টা করবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।