ভদ্রভাবে বেঁচে থাকা।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ভদ্রভাবে বেঁচে থাকা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


ai-generated-8447851_1280.webp



লিংক


আসলে এই পৃথিবীতে কিছু কিছু মানুষ এতটা ভদ্র হয়ে থাকে যে তারা কখনো অন্য মানুষের ক্ষতি করে না এবং সবসময় তারা সহজ সরল পথে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি ভদ্রভাবে বেঁচে থাকতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে সঠিক শিক্ষা গ্রহণ করতে হবে এবং মানুষের ক্ষতি কখনো করা যাবে না। আসলে আমরা যদি ভদ্রভাবে বেঁচে থাকতে চাই তাহলে সর্বপ্রথম আমাদেরকে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে সামনের দিকে এগিয়ে চলতে হবে এবং জীবনের যত সমস্যা রয়েছে সেই সমস্যা গুলো সব সময় ঠান্ডা মাথায় সমাধান করে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যেতে হবে।


একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে এই পৃথিবীতে যারা অভদ্র মানুষ তাদের জীবনে কখনো সুখ শান্তি থাকে না এবং তারা সব সময় অন্য মানুষের ক্ষতি করতে ব্যস্ত থাকে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এই পৃথিবীতে নিজেদের জীবনটাকে সুন্দর করতে চাই তাহলে অবশ্যই আমাদের ভালো কাজ করতে হবে এবং ভালো কাজের মধ্যে সবসময় থাকতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা এই পৃথিবীতে যদি একটা সুন্দর সমাজ তৈরি করতে চাই তাহলে সমাজের প্রত্যেকটা মানুষকে একসাথে বসবাস করে থাকতে হবে এবং এগিয়ে অন্যের বিপদে সর্বপ্রথম এগিয়ে আসার জন্য চেষ্টা রাখতে হবে।


আসলে এই পৃথিবীতে এই ভদ্রলোক এদের সংখ্যা কিন্তু দিন দিন কমে যাচ্ছে এবং অভদ্র লোকেদের সংখ্যা কিন্তু প্রতিনিয়ত বেড়েই চলেছে। আসলে আপনি যদি কোন মানুষের সাথে ভালোভাবে কথা বলতে চান বা ভালো ব্যবহার করেন তখন দেখবেন যে সেই মানুষটি আপনার সাথে খারাপ ব্যবহার করবে এবং আপনার থেকে সে দূরে সরে থাকার চেষ্টা করবেন। একটা জিনিস মনে রাখতে হবে যে যারা মানুষের সরলতার সুযোগ নিয়ে মানুষের সাথে খারাপ আচরণ করে এবং মানুষদের থেকে দূরে সরে যায় তারা কখনো ভালো মানুষ হতে পারে না। আসলে এই পৃথিবীতে একটা জিনিস আমরা প্রতিনিয়ত খেয়াল করে দেখেছি যে কিছু কিছু মানুষ সবসময় অন্য মানুষের ক্ষতি করতে ব্যস্ত থাকে।


আসলে তাদের কাজই হল যে অন্য মানুষের ক্ষতি করার এবং অন্য মানুষের কাছ থেকে তাদের সর্বস্ব কেড়ে নেওয়া। আসলে এই প্রকৃতির লোক কখনো ভদ্র হতে পারে না এবং তারা সবসময় বিভিন্ন ভদ্র মানুষদের অপকার করার চেষ্টা করে। তাইতো আমরা যদি এই পৃথিবী থেকে সঠিক সুখ শান্তি অর্জন করতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমাদের ভালো কাজ করতে হবে এবং ভালো কাজের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা রাখতে হবে। আসলে এভাবে যদি আমরা জীবনের চেষ্টা করতে পারি তাহলে অবশ্যই আমরা জীবনে উন্নতি লাভ করতে পারব এবং আমরা আমাদের জীবনটাকে খুব সুন্দর ভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।