কাজের ভিতর থাকতে হবে।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে কাজের ভিতর থাকতে হবে সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


education-7200675_1280.webp



লিংক


একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা সব সময় চেষ্টা করে কাজের মাধ্যমে নিজেদের জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আসলে তাদের মন-মানসিকতা সব সময় অন্যান্য মানুষদের থেকে আলাদা থাকে। একটা জিনিস আপনি সবসময় খেয়াল করে দেখবেন যে আপনি যতক্ষণ কাজের ভিতরে থাকবেন ততক্ষণ আপনার মন মানসিকতা অনেক বেশি ভালো থাকবে এবং আপনার কাছে সবকিছু অনেক বেশি আনন্দের মনে হবে। কিন্তু আপনি যদি অলসভাবে দিন কাটান তাহলে কিন্তু কোন কিছু আপনার ভালো লাগবে না এবং প্রত্যেকটা জিনিস থেকে আপনি বের হয়ে আসার জন্য সব সময় চেষ্টা করবেন।


এজন্য যারা সবসময় কাজের মধ্যে থাকে তাদের মাথায় অন্য ধরনের কোন খারাপ বুদ্ধি কখনো ঘোরাফেরা করতে পারে না। আসলে এই পৃথিবীতে একটা জিনিস আমরা লক্ষ্য করে দেখেছি যে কিছু কিছু মানুষ সব সময় চেষ্টা করে কাজ না করে কি করে ভালো থাকা যায়। কিন্তু একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে যে কাজ না করে কিন্তু কখনো আমরা ভালো থাকতে পারবো না। অর্থাৎ কাজের মধ্যে আমরা যতক্ষণ থাকবো ততক্ষণ আমাদের মনটা ভালো থাকবে। আর যারা কাজের মধ্যে থাকে না তাদের মনের মধ্যে বিভিন্ন ধরনের খারাপ জিনিস ঘুরে বেড়াই এবং এই খারাপ জিনিসের জন্য কিন্তু তারা অন্য মানুষদের থেকে অনেক বেশি দূরে সরে যায় প্রতিনিয়ত।


আসলে এই পৃথিবীতে একমাত্র জীবনে সফলতা অর্জন করা যায় কাজের মাধ্যমে। অর্থাৎ আপনি যত বেশি কাজ করতে পারবেন আপনি তত বেশি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। আসলে এই সামনের দিকে এগিয়ে যাওয়ার পথটা অনেক বেশি কঠিন হলেও কাজ সেই পথটাকে অনেক বেশি সহজ করে দেয়। শুধুমাত্র আপনাকে চেষ্টা করতে হবে যাতে করে ভাল কাজ করা যায় এবং ভালো কাজের মধ্যে নিজেদেরকে সব সময় নিয়োজিত রাখা যায়। এই পৃথিবীতে একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে যে মানুষগুলো আজ উঁচু জায়গায় রয়েছে তাদের এই সফলতার পেছনে প্রধান কারণ হলো এই কাজ। কেননা তারা জীবনে একটু মুহূর্ত সময় তারা কখনো নষ্ট করেনি।


যেহেতু তারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কাজের মধ্যে ছিল তাই তারা সবসময় সামনের দিকে এগিয়ে যেতে পেরেছে এবং জীবনের শেষ পর্যায়ে এসে সবাই তাদেরকে অনেক বেশি সম্মান করে। আসলে এই পৃথিবীতে যারা পরিশ্রমী মানুষ তাদের দেখলে কিন্তু সবাই অনেক বেশি সম্মান করে এবং তাদের চলার পথে সবাই এগিয়ে চলার চেষ্টা করে। এজন্য আপনাকে জীবনের সম্মান পেতে হলে সর্বপ্রথম আপনাদের ভালো কাজ করতে হবে এবং কাজের মাধ্যমে শুধুমাত্র নিজের উপকার নয় বরং অন্যান্য মানুষদের উপকার করতে হবে। আর এভাবে কিন্তু অবশ্যই আমরা জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং জীবনটাকে সুন্দর করে আমরা সাজাতে পারব।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।