অর্থ দিয়ে কাউকে কেনা যায় না।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অর্থ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


rupees-587271_1280.webp



লিংক

এই পৃথিবীতে আপনার কাছে প্রচুর পরিমাণ অর্থ থাকতে পারে। কিন্তু অর্থ আছে বলে আপনি যা কিছু তাই করতে পারবেন এমন কোন কথা নেই। একটা জিনিস আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে আপনার কাছে প্রচুর পরিমাণ অর্থ থাকলেও আপনি কিন্তু এই অর্থ দিয়ে কাউকে কখনো কিনতে পারবেন না। বিশেষ করে যারা ভালো মানুষ তাদেরকে কখনো আপনারা কিনতে পারবেন না এই অর্থের বিনিময়ে। আসলে এই পৃথিবীতে একটা জিনিস আমরা সব সময় খেয়াল করে দেখেছি যে কিছু কিছু মানুষ সব সময় চেষ্টা করে তারা অন্যের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য এবং অন্যের কোন কিছু দেখলে তারা তাদের কাছ থেকে সেই জিনিসটা কিনে নেওয়ার জন্য সব সময় চেষ্টা করতে থাকে।


একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এই পৃথিবীতে অর্থ দিয়ে সবকিছু কিনে নেওয়ার চিন্তাভাবনা করি তাহলে এই জিনিসটা আমাদের ভুল হবে। কেননা ভালো মানুষ কখনো অর্থের বিনিময়ে বিক্রয় হয় না এবং তারা সবসময় ভালো কাজ করতে ব্যস্ত থাকে। এছাড়াও আপনি কোন ভাল মানুষের সামনে টাকার লোভ দেখালেও তারা কিন্তু কখনো আপনাকে সেই টাকার বিনিময়ে ভালোবাসবে না এবং আপনার থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবে। একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে অর্থ দিয়ে কখনো কাউকে কেনা যায় না বরং অর্থ যাদের কাছে যত বেশি আছে তারা তত বেশি কিন্তু দুঃখ কষ্টের মধ্যে তাদের দিন কাটাতে থাকে এবং তাদের আপনজন বলতে কেউ থাকেনা।


একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে এই পৃথিবীতে বহু মানুষ আছে যাদের কাছে প্রচুর পরিমাণে অর্থ আছে কিন্তু তাদের কাছে কখনো প্রকৃত শান্তি নেই। আসলে এই জিনিসগুলো দেখলে আপনার অবশ্যই মনে হবে যে আপনার কাছে অর্থ যদি কম থাকে তবুও কিন্তু আপনার কাছে প্রকৃত সুখ-শান্তি রয়েছে। আসলে এই জীবনে কখনো আমরা অর্থের পেছনে না ছুটে বরং আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমরা জীবনের মানুষের মত মানুষ হতে পারি এবং আস্তে আস্তে করে জীবনটাকে উপভোগ করতে পারি। আসলে সাধারণত মধ্যবিত্ত পরিবারের মানুষেরা তাদের জীবনটাকে কিন্তু সঠিকভাবে উপভোগ করতে পারে এবং তারা তাদের পরিবারের মানুষগুলোর সাথে সবসময় ভালো সময় কাটাতে পারে।


এজন্য একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি একটু ভালোভাবে বেঁচে থাকতে চাই তাহলে কখনো অর্থ দিয়ে নিজেদেরকে অহংকারী করে তোলার চেষ্টা করবো না। আসলে আমাদের কাছে যদি প্রচুর পরিমাণ অর্থ থাকে তাহলে কিন্তু আমরা সেই অর্থের অপব্যবহার না করে কি করে অর্থের ভালো ব্যবহার করা যায় সেজন্য চেষ্টা করব। দরকার হলে আমরা আমাদের প্রয়োজনের অতিরিক্ত অর্থ গরীব দুঃখীদের মধ্যে দান করে দেবো। তাহলে কিন্তু আপনি একটা আলাদা ধরনের শান্তি খুঁজে পাবেন এই জিনিসগুলোর মধ্যে। এজন্য আমরা সব সময় কখনো অর্থের পিছনে না ছুটে ভালো মানুষ হওয়ার পেছনে ছুটে বেড়াবো এবং জীবনে ভালো মানুষ হয়ে দেখানোর চেষ্টা করব।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.060
BTC 66009.01
ETH 1984.82
USDT 1.00
SBD 0.50