জীবনের মূল্য অর্থের চেয়ে কম।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে জীবনের মূল্য সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
একটা জিনিস আমরা সব সময় খেয়াল করে দেখেছি যে এখন মানুষের থেকে অর্থের মূল্য অনেক বেশি। অর্থাৎ কিছু কিছু সময় মানুষ সামান্য অর্থের জন্য মানুষের অনেক বড় ক্ষতি করে ফেলে। আসলে এই ক্ষতি করার ফলে কিন্তু সেই মানুষটার জীবনে আর কখনো ভালো কোন কিছু করতে পারে না। আসলে আমরা মানুষ হিসেবে যদি এই মানুষগুলোর জীবনের মূল্যকে অর্থের সাথে মিলিয়ে ফেলি তাহলে কিন্তু আমরা কখনো প্রকৃত মানুষ হতে পারব না। একটা জিনিস আমরা সবাই খেয়াল করে দেখেছি যে এখন মানুষের কাছে যদি অর্থ থাকে তাহলে সে মানুষের জীবনের মূল্য অনেক বেশি এবং মানুষের কাছে যদি অর্থ না থাকে তাহলে সেই মানুষের জীবনের মূল্য বিন্দুমাত্র থাকে না।
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি অর্থের সাথে মানুষের জীবনের মূল্যটা সমতুল্য করে ফেলি তাহলে কিন্তু এই পৃথিবীতে মানুষের কোন মূল্য থাকবে না এবং সবাই অর্থের পিছনে ছুটে বেড়াবে। আসলে কিছু কিছু মানুষ আছে যারা জীবনে অর্থ উপার্জনের জন্য সব সময় চেষ্টা করে এবং কখনো অর্থ ছাড়া বাইরের জগৎটাকে দেখার চেষ্টা করে না। আসলে জীবনের মূল্য যারা অর্থের সাথে তুলনা করে তারা কিন্তু অনেকটা মূর্খ প্রকৃতির মানুষ এবং এই মানুষগুলো সমাজের থেকে সবসময় একটু দূরে থাকার চেষ্টা। কেননা তারা মনে করে যে এই জীবনের থেকে অর্থের মূল্য অনেক বেশি এবং এই জীবনে অনেক বেশি অর্থ উপার্জন করতে হবে। আর অর্থ মানুষের জীবনকে নাকি রঙিন করে দেয়।
আসলে কিছু কিছু ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করলে দেখতে পাই যে অনেক মানুষ আছে যারা সব সময় মনে করে যে এই পৃথিবীতে অর্থের থেকে জীবনের মূল্য অনেক বেশি। কেননা আপনি সারা জীবন প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন কিন্তু জীবন যদি একবার চলে যায় তাহলে এই জীবনটা আপনি কখনো অর্থের বিনিময়ে আর ফিরিয়ে আনতে পারবেন না। এজন্য আপনাকে জীবনে অনেক বেশি পটার পরিশ্রম করতে হবে এবং জীবনটাকে সঠিকভাবে উপভোগ করতে হবে। আসলে আপনি যদি জীবনটাকে সঠিকভাবে উপভোগ করতে না পারেন তাহলে আপনি এই জীবনের মূল্য কখনো বুঝতে পারবেন না এবং সারা জীবনটা আপনাকে অনেক বেশি আফসোস করে যেতে হবে।
এজন্য আমরা সবসময় চেষ্টা করব নিজেদের জীবনের মূল্য দিয়ে সব সময় সামনের দিকে এগিয়ে চলার জন্য এবং জীবনটাকে সঠিকভাবে উপভোগ করার জন্য। আসলে টাকা আজকে না থাকলেও পরবর্তীতে কিন্তু অর্থ উপার্জন করা যাবে কিন্তু জীবনটা যদি না থাকে তাহলে এই অর্থ দিয়ে জীবনে কোন কাজে আসবে না। এজন্য আমরা জীবনের সব সময় ভালো কাজ করে দেবো এবং মানুষের উপকার করার জন্য চেষ্টা করব। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি মানুষের উপকার করে যেতে পারি তাহলে কিন্তু সেই মানুষগুলো আমাদেরকে ভালবাসবে এবং অন্যের ভালবাসা যখন আমরা পাবো তখন আমাদের জীবনটা অবশ্যই ধন্য হয়ে যাবে। তাইতো জীবনের মূল্য কখনো অর্থের সাথে সম্পর্কিত করতে নেই।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
