গুণী ব্যক্তিদের কর্মকান্ড।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে গুণী ব্যক্তি সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে এই পৃথিবীতে যারা গুণী ব্যক্তি ছিলেন তাদের কর্মকাণ্ড দেখতে পেলে আমরা বুঝতে পারি যে এই ব্যক্তি গুলো কত ভালো মানুষ এবং তাদের চিন্তা ভাবনা আমাদের থেকে কত বেশি উন্নত। কেননা আমাদের চিন্তা ভাবনার সাথে তাদের চিন্তা ভাবনার অনেক বেশি পার্থক্য রয়েছে। যে বয়সে আমরা খেলাধুলা অথবা বিভিন্নভাবে সময় নষ্ট করতে ব্যস্ত থাকি কিন্তু সেই বয়সে এই গুণী মানুষগুলো যে কঠোর পরিশ্রম করেছে তা আমরা যখন জানতে পারি তখন কিন্তু আমাদেরকে তাদের কাছে সবসময় ছোট মনে হয়। আসলে আমরাও এই গুণী ব্যক্তিদের মত হতে পারব তখনই যখন আমরা সেই গুণী ব্যক্তিদের কর্মকান্ড দেখে সেই পথে চলার জন্য সবাই মিলে অবশ্যই চেষ্টা চালিয়ে যাব।
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই গুণী মানুষদের কর্মকাণ্ড এবং তাদের চিন্তা ভাবনা এতটা উন্নত ছিল যে তারা সব সময় ভালো কাজ করতেন এবং দেশের উপকার হয় এমন ধরনের কাজও তারা করে গেছেন। আসলে তারা স্বার্থপর এর মত নিজেদের জন্য কোন কিছু করেনি বরং দেশের মানুষের যাতে উপকার হয় সেজন্য তারা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে গেছেন এবং তাদের এই কর্মকান্ডের জন্য কিন্তু আমরা এখনো সুখে শান্তিতে বসবাস করে আছি। অর্থাৎ এই গুণী ব্যক্তি গুলো এখনো পৃথিবীতে না থাকলেও তাদের ভালো কর্মকান্ড সারা জীবন পৃথিবীতে থেকে গেছে এবং মানুষ সেই ভালো কর্মকান্ডের জন্য এখনো সুখ শান্তি উপভোগ করে চলেছে।
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি নিজেদেরকে একটা ভালোর দিকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে আমাদের অবশ্যই এই গুণী ব্যক্তিদের পথ অনুসরণ করতে হবে এবং তাদের মত নিজেদেরকে তৈরি করতে হবে। হয়তো বা তাদের মতো তৈরি করা আমাদের জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে কিন্তু অবশ্যই আমরা চেষ্টা করব। কেননা আমরা যদি আস্তে আস্তে চেষ্টা করতে পারি তাহলে একটা সময় অবশ্যই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং তাদের মতো একটা সুন্দর সমাজ গঠন করতে পারব। আসলে এই পৃথিবীতে আমাদের যেহেতু জন্ম হয়েছে তাই একদিন আমাদের মৃত্যুবরণ করতে হবে। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের কর্মকান্ড ভালো করতে পারি তাহলে আমাদের মৃত্যুর পরেও আমাদের কর্মকান্ড এ পৃথিবীতে সারা জীবন থেকে যাবে।
এজন্য আমরা প্রতিনিয়ত ভালো কাজকর্ম করার চেষ্টা করব এবং তাদের ন্যায়-নীতি গ্রহণ করে জীবনে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করব। এভাবে যদি আমরা আমাদের জীবনটাকে গুণী ব্যক্তিদের মতো সামনে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে দেখবেন যে আপনি জীবনে কখনো অশান্তিতে ভুগবেন না। অর্থাৎ আপনার মনের মধ্যে একটা আলাদা ধরনের শান্তি থাকবে এবং প্রত্যেকটি মানুষ আপনাকে মন থেকে অবশ্যই ভালবাসবে। এই পৃথিবীতে আপনি অর্থের বিনিময়ে যা কিছু ক্রয় করতে পারলেও কিন্তু কখনো মানুষের কাছ থেকে প্রকৃত ভালোবাসা ক্রয় করতে পারবেন না। এজন্য আপনাকে সবসময় মানুষের উপকার করতে হবে এবং মানুষের জন্য বিভিন্ন ধরনের ভালো কাজকর্ম করে যেতে হবে।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
