জীবনটা বড়ই ছোট।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে জীবনটা বড়ই ছোট সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


portrait-5367362_1280.jpg



লিংক


আসলে আমাদের এই জীবনটা বড়ই একটা ছোট সময়। কেননা এই ছোট সময় আমরা অনেক কিছু কখনো করে যেতে পারিনি এবং সেই জিনিসগুলো আমাদের জীবনে অসমাপ্ত থেকে যায়। একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে যারা গুণী মানুষ ছিলেন তারা কিন্তু আমাদের জন্য অনেক কিছু করে গেছেন এবং এমন কিছু তৈরি করতে চেয়েছিলেন যেটি কিন্তু তারা কখনো তৈরি করতে পুরো সময়টা পায়নি। যদিও তাদের এই অসমাপ্ত কাজগুলো কিছু কিছু মানুষ আছে যারা সমাধান করে তাদের সেই অসমাপ্ত কাজটাকে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে। আসলে এই পৃথিবীতে সব সময় প্রত্যেকটা সময়কে কাজে লাগাতে হবে ঠিকঠাকভাবে।


কেননা আমরা যদি আমাদের জীবনের প্রত্যেকটা সময়কে সঠিকভাবে কাজে লাগাতে না পারি তাহলে কিন্তু আমরা জীবনে কখনো সুখ শান্তি অর্জন করতে পারব না এবং জীবনটা সবসময় পিছনের দিকে পড়ে যাবে। একটা জিনিস মনে রাখতে হবে যে যারা তাদের এই জীবনে সময় নষ্ট করে তারা কিন্তু সেই সময়টাকে আর তাদের জীবনে কখনো পুনরায় ফিরিয়ে আনতে পারে না এবং তাদের জীবনটা পুরোটা এই খারাপ সময়ের মধ্যে কাটতে থাকে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা সময়কে সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করব এবং আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব।


একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমাদের জীবনটা বড়ই মূল্যবান এবং এই মূল্যবান জীবনে সবকিছুকে মূল্য দেওয়ার চেষ্টা আমাদের সবসময় করতে হবে। আসলে আমরা যেহেতু নিজেদের জীবন নিয়ে কখনো স্বার্থপরের মত চিন্তা-ভাবনা করব না বরং অন্যের জীবনে যদি কোন ধরনের সমস্যা থাকে তাহলে সে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি প্রত্যেকটা মানুষের জীবনের সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে একটু সাহায্য করতে পারি তাহলে কিন্তু তারা আমাদেরকে সারা জীবন মনে রাখবে এবং আমাদের সমস্যার ক্ষেত্রে তারা সবসময় আমাদের কাছে এসে আমাদেরকে সাহায্য করার চেষ্টা করবে।


এজন্য একটা বিষয় সম্পর্কে প্রত্যেকটা মানুষকে জ্ঞান নিতে হবে যে জীবনের এই ছোট সময়ে আমরা যদি প্রত্যেকটা মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগাতে পারি এবং আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যেতে পারে তাহলে অবশ্যই আমরা জীবনের প্রত্যেকটি কাজকে সমাপ্ত করে দিতে পারব এবং আমাদের জীবনে আর কোন ধরনের অসমাপ্ত কাজ কখনো করে থাকবে না। যদিও একটা মানুষ চায় যে তার জীবনে বিভিন্ন ধরনের কাজকর্ম করার জন্য কিন্তু জীবনের এই ছোট সময়ে সব কিছু কিন্তু মোটেও সম্ভব হয় না। তারপরও আমরা সবসময় চেষ্টা করবো যতটুকু সম্ভব ততটুকু কাজ করে দেওয়ার জন্য যাতে করে আমাদের মৃত্যুর পর সবাই আমাদেরকে মনে রাখে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।