ভবিষ্যৎ নিয়ে চিন্তা।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ভবিষ্যৎ নিয়ে চিন্তা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


student-9080432_1280.webp



লিংক


একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের ভবিষ্যৎ নিয়ে সঠিক চিন্তা ভাবনা না করতে পারি তাহলে কখনো আমরা ভবিষ্যত জীবনে প্রকৃত সুখ শান্তি উপভোগ করতে পারবো না এবং আমাদের ভবিষ্যৎ জীবনটা অনেক বেশি কষ্টের মধ্যে দিয়ে কেটে যাবে। আসলে এই পৃথিবীতে বহু মানুষ রয়েছে যারা সব সময় তাদের নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করে এবং ভবিষ্যৎ জীবনটাকে কি করে সুন্দর করা যায় এজন্য তারা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যায়। আসলে আপনি যদি এখন থেকে আপনার ভবিষ্যৎ জীবন নিয়ে চিন্তাভাবনা না করেন তাহলে ভবিষ্যতে কোন ধরনের বিপদ আসলে আপনি সেই বিপদের মোকাবেলা করতে পারবেন না।


আসলে মানুষ জন্মের পর থেকে কখনো কর্ম করার মত যোগ্যতা রাখতে পারে না এবং আস্তে আস্তে যখন সে বড় হয় তখন কিন্তু সে কর্ম করতে পারে এবং আবার সে যখন বৃদ্ধ বয়সে পরিণত হতে থাকে তখন কিন্তু তার কর্ম ক্ষমতা আবার কমতে থাকে। কিন্তু এই মাছের সময়টুকু যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে না পারি এবং আমরা যদি আমাদের ভবিষ্যৎ নিয়ে কোন ধরনের চিন্তাভাবনা করতে না পারি তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের জন্য অনেক বড় বিপদ অপেক্ষা করে আছে। কেননা মানুষ সুখের পাখি এবং এই মানুষগুলো সব সময় আপনার জীবনের ভালো সময় থাকবে এবং খারাপ সময় আপনি তাদেরকে কখনো খুঁজে পাবেন না।


এজন্য আপনি সবসময় চেষ্টা করবেন যাতে করে আপনার কাজের থেকে কিছু কিছু অংশ ভবিষ্যতের জন্য সঞ্চয় করা এবং এইভাবে যদি আপনি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে পারেন তাহলে অবশ্যই আপনি ভবিষ্যৎ জীবনে প্রকৃত সুখ শান্তি উপভোগ করতে পারবেন। এছাড়াও ভবিষ্যতে আমাদের শরীরের অবস্থা কিন্তু কখনো একই রকম থাকবে না এবং আমাদের সংযত অর্থ যদি না থাকে তাহলে কিন্তু আমরা আমাদের শরীরের সঠিক চিকিৎসা কখনো করাতে পারবো না এবং এর ফলে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের সমস্যার মধ্য দিয়ে কাটাতে হবে। একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে কেউ কখনো আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে না ভবিষ্যতে।


অর্থাৎ আপনি যখন দুর্বল হয়ে যাবেন তখন কিন্তু সবাই আস্তে আস্তে আপনাদের থেকে দূরে সরে যাবে এবং আপনার জীবনটা একাকিত্বে পরিণত হবে। এজন্য আমরা সব সময় চেষ্টা করব যে আমাদের বর্তমান সময়ে কিছু কিছু জিনিস ভবিষ্যতের জন্য সঞ্চয় রাখা অবশ্যই দরকার এবং প্রতিনিয়ত আমরা যদি ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে অবশ্যই আমরা জীবনে উন্নতি লাভ করতে পারব এবং জীবনের সেই ভবিষ্যৎ সময়টুকু আমরা অনেক বেশি আরাম আয়েসে কাটাতে পারব। তার ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করে সামনের দিকে এগিয়ে যায় তার এই প্রকৃত জ্ঞানী মানুষ এবং এই মানুষগুলো জীবনে শান্তি উপভোগ করতে পারে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।