অর্থের বিনিময়ে উপকার করতে নেই।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অর্থের বিনিময়ে উপকার সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা সব সময় অর্থের বিনিময় অন্য মানুষের উপকার করে থাকে। আসলে তাদের জীবনে অর্থ ছাড়া আর তারা কোন কিছু কখনো বুঝতে চেষ্টা করে না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই জীবন কিন্তু অর্থের উপর কখনো নির্ভরশীল নয়। যদিও বেঁচে থাকার জন্য অর্থের প্রয়োজন কিন্তু অতিরিক্ত অর্থ একটা মানুষকে কখনো জীবনে সুখ-শান্তি দিতে পারেনা। আসলে যারা অর্থের উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে তারা কিন্তু তাদের বাকি জীবনটা সবসময় অর্থ উপার্জন করতে করতে সময়টা চলে যায়। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে যারা এই পৃথিবীতে অর্থের জন্য আপনাকে সাহায্য করে থাকবে তারা কিন্তু কখনো প্রকৃত ভালো মানুষ হতে পারে না।
আসলে এইসব মানুষ অর্থ ছাড়া কখনো কোন কিছু বুঝতে চেষ্টা করে না এবং আপনার কাছে যখন অর্থ থাকবে না তখন এই মানুষগুলো কিন্তু আপনার থেকে দূরে সরে যাবে। একটা জিনিস আমাদের সব সময় চিন্তা ভাবনা করে এগিয়ে চলা উচিত যে এই ধরনের মানুষ আমাদের জীবন থেকে যত দ্রুত সম্ভব ত্যাগ করা উচিত। আসলে আমরা যদি এই মানুষগুলোকে আমাদের থেকে দূরে সরিয়ে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনের অর্ধেক সমস্যা সব সময় দূরে থাকবে। যেহেতু এরা অর্থের বিনিময়ে আপনার উপকার করে তাই এরা যতদিন অর্থ পাবে ততদিন আপনার উপকার করতে থাকবে এবং যখন আপনার কাছ থেকে আর অর্থ পাবে না তখন কিন্তু তারা আপনার ক্ষতি করার চেষ্টা করবে।
আসলে মানুষ মনের থেকে এখন আর কোন কিছু করতে চায় না। যেহেতু মানুষ এখন মনের থেকে কোন কিছু করতে চায় না তাই তাদেরকে জোর করিয়ে আমরা যদি কোন কিছু পাওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু সেটি কখনো মন থেকে আসে না। আমরা যদি মানুষকে এখন বিনা স্বার্থে উপকার করার চেষ্টা করি তখন মানুষগুলো আমাদেরকে উল্টো খারাপ ভাবার চেষ্টা করে। অর্থাৎ তারা মনে করে যে এই মানুষগুলোর মনে বিভিন্ন ধরনের খারাপ জিনিস লুকিয়ে রয়েছে এবং তারা তাদের এই খারাপ জিনিসের ফলে তারা আমাদের ক্ষতি করার চেষ্টা করবে। আসলে এখন খারাপ মানুষের ভিড়ে ভালো মানুষকেও আমরা কিন্তু এখন আর বিশ্বাস করতে মোটেও চাই না। এজন্য কিন্তু আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে।
একটা জিনিস আমাদের সব সময় মাথায় নিয়ে চলতে হবে যে আমরা যদি মানুষের পাশে থেকে তাদের সারা জীবন উপকার করার চেষ্টা করি এবং বিনা স্বার্থে যদি মানুষের পাশে থাকতে পারি তাহলে কিন্তু মানুষ আমাদেরকে কখনো খারাপ ভাববে না এবং সারা জীবন আমাদেরকে সবসময় ভালবেসে যাবে। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে অর্থ দিয়ে এই পৃথিবীতে সব কিছু ক্রয় করা গেলেও ভালোবাসা কিন্তু কখনো ক্রয় করা যায় না। এজন্য আমরা সবসময় চেষ্টা করবো মানুষকে ভালোবেসে তাদের পাশে থাকার জন্য এবং যখন সুযোগ পাবো তখন মানুষের উপকার করার চেষ্টা করব। এভাবে কিন্তু আমরা একটা সুন্দর সমাজ গঠন করতে পারব যেখানে ভালোবাসা ছাড়া আর কোন কিছু থাকবে না।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
