খারাপ আচরণ।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে খারাপ আচরণ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
আসলে এই পৃথিবীতে মানুষের সাথে মানুষের অবশ্যই ভালো আচরণ করা উচিত। আপনি যদি মানুষের সাথে ভালো আচরণ করতে পারেন তাহলে কিন্তু অন্য মানুষগুলো আপনার সাথে সবসময় ভালো আচরণ করবে এবং তারা আপনার আশেপাশে থাকার চেষ্টা করবে। একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আপনি যদি মানুষের সাথে খারাপ আচরণ করেন তাহলে কিন্তু সেই মানুষগুলো কখনো আপনার সাথে ভালো আচরণ করবে না বরং অন্যান্য মানুষগুলো আপনার থেকে সবসময় দূরে সরে যাবে। আসলে এই খারাপ প্রকৃতির মানুষদের জীবনে কোন প্রকৃত বন্ধু থাকতে পারে না এবং সব সময় তারা একাকী জীবন যাপন করে। আর এই একাকী জীবন যাপন কিন্তু অনেকটা কষ্টের।
আসলে কিছু কিছু মানুষ আছে যারা কখনো অন্য মানুষের সাথে ভালো কোন কথা বলতে পারে না এবং প্রতিনিয়ত সেই মানুষের সাথে বিভিন্ন ধরনের খারাপ আচরণ করে যায়। আসলে এভাবে তারা খারাপ আচরণ করতে করতে মানুষের থেকে তারা এতটা দূরে সরে যায় যে তারা আর কখনো সেই মানুষদের কাছে আসতে পারে না এবং সেই মানুষগুলো আর তাদেরকে কখনো গ্রহণ করতে পারে না। আসলে একটা মানুষ যখন খারাপ আচরণ করে বেড়ায় এবং শেষ বয়সে এসে তখন সে দেখে যে তার আশেপাশে আর কেউ নেই তখন কিন্তু তার বাকি জীবনটা অনেক বেশি কষ্টে যায়। এভাবে কষ্টের জীবন কাটানোর থেকে মরে যাওয়া কিন্তু অনেক বেশি ভালো। তাইতো সময় থাকতে অবশ্যই এই মানুষদের চিন্তা করতে হতো।
একটা মানুষের আচরণ যদি ভালো হয় তখন দেখবেন যে সেই মানুষের প্রচুর পরিমাণ বন্ধু তাকে এবং তার সাথে কিন্তু সবাই ভালবেসে কথা বলতে অনেক বেশি পছন্দ করে। আসলে ভালো মানুষের এই পৃথিবীতে কোন শত্রু থাকে না এবং এই ভালো মানুষ এই পৃথিবীতে অনেক আনন্দের সহিত বেঁচে থাকতে পারেন। আমরা যখন আমাদের শত্রুর সাথেও ভালো আচরণ করব তখন আমাদের শত্রু আমাদের এই ভালো আচরণ দেখে তারা কিন্তু আমাদের শত্রুতা ভুলে গিয়ে আমাদের বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক তৈরি করে আবার নতুন করে তারা বেঁচে থাকার স্বপ্ন দেখে। এজন্য আমরা একটা জিনিস সবসময় মনে রাখব যে এই পৃথিবীতে বেঁচে থাকতে গেলে আমরা সবাই অন্য মানুষের সাথে ভালো আচরণ করার চেষ্টা করব।
এভাবে যদি আমরা মানুষের সাথে ভালো ব্যবহার এবং আচরণ করে যেতে পারি তাহলে কিন্তু সেই মানুষগুলো কখনো আমাদের ভুলতে পারবে না এবং এই মানুষের জীবনে আমরা সারা জীবন থেকে যাব। একটা মানুষ যখন শেষ বয়সে এসে মানুষের কাছ থেকে ভালোবাসা পায় তখন কিন্তু তার আর কখনো একাকী বোধ হয় না। অর্থাৎ সে মানুষটা যখন মারা যায় তখন কিন্তু সেই মানুষটির কথা অন্য মানুষগুলো সারা জীবন মনে রাখে তার ভালো আচরণের জন্য। কিন্তু আপনি যদি মানুষের সাথে খারাপ ব্যবহার করে থাকেন তাহলে আপনার মৃত্যুর পর আপনার নামটি চিরজীবনের জন্য মুছে যাবে এবং কেউ কখনো আপনাকে আর মনে রাখবে না। এজন্য আমরা সব সময় মানুষের সাথে ভালো আচরণ করার চেষ্টা করব।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
