মন থেকে যারা দূরে সরে যায়।

in আমার বাংলা ব্লগ13 hours ago


কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ মন থেকে যারা দূরে সরে যায় তাদের সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স


একটা জিনিস আমরা সব সময় মনে রাখবো যে এই পৃথিবীতে আমরা যদি মানুষের প্রিয় হয়ে থাকতে পারে তাহলে সেই মানুষের মনের ভিতর আমরা অবস্থান করতে পারব কিন্তু সেই মানুষের যদি প্রিয় মানুষ হতে না পারে তাহলে কিন্তু আমরা তাদের মনের থেকে সবসময় দূরে সরে যাব এবং সে মানুষগুলো কখনো আর তার মনে জায়গা করে নিতে পারবে না। আসলে মানুষের মন থেকে যারা দূরে সরে যায় তারা কখনো আর তার জীবনে পুনরায় ফিরে আসতে পারে না এবং এর ফলে কিন্তু সেই মানুষটার জীবনে একাকী হয়ে যায় এবং তাকে কেউ কখনো আর আগের মতো করে ভালবাসতে পারে না।


একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা খারাপ মানুষ তারা সব সময় মানুষের ক্ষতি চায় এবং মানুষের ক্ষতি করে তারা আলাদা ধরনের আনন্দ পাওয়ার চেষ্টা করে। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে মানুষের মনে অবস্থান করা কিন্তু খুব কঠিন ব্যাপার। অর্থাৎ সে মানুষের বিশ্বস্ততা যদি আপনি অর্জন করতে না পারেন এবং সেই মানুষটি যদি আপনাকে বিশ্বাস করতে না পারে তাহলে কিন্তু সেই মানুষটি আপনাকে কখনো ভালবাসতে পারবে না এবং তারা সবসময় আপনার থেকে দূরে সরে থাকবে এবং কখনো আপনাকে আপন করে নিতে পারবে না।


এজন্য সেই মানুষগুলোকে কখনো মনের মধ্যে রাখতে নেই এবং এই মানুষগুলোকে যদি আপনি মনের মধ্যে রাখতে চেষ্টা করেন তাহলে তারা বারবার বিভিন্নভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করবে এবং আপনার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়ে যাবে। এজন্য যারা মন থেকে একবার দূরে সরে যায় তারা কখনো আর মনের মত মানুষ হতে পারে না এবং তাদেরকে কিন্তু আগের মতো করে আর কখনোই ভালোবাসা যায় না। তাই আমরা সবসময় চেষ্টা করব মানুষের সাথে ভালোবাসা নিয়ে কথা বলার জন্য এবং তাদের পাশে থাকার জন্য যাতে করে সেই মানুষগুলো আমাদেরকে ভালবাসতে পারে।


এজন্য প্রত্যেকটা মানুষকে অবশ্যই সৎ হতে হবে এবং মানুষের বিশ্বাস অর্জন করতে হবে যাতে করে সেই মানুষগুলো সব সময় আমাদেরকে মনে রাখে এবং আমাদেরকে ভালোবাসার চেষ্টা করে। এভাবে যদি আমরা মানুষকে ভালবেসে আপন করে নিতে পারি তাহলে কিন্তু আমরা জীবনে ভালোভাবে বেঁচে থাকতে পারবো এবং জীবনের প্রত্যেকটা মুহূর্তকে সুন্দরভাবে কাজে লাগাতে পারবো। তাইতো মানুষকে সবসময় মন থেকে ভালবাসতে হবে এবং কাছে টেনে নিতে হবে যাতে করে আমরা তাদেরকে আপন করতে পারি এবং মন থেকে ভালবাসতে পারি। আর যারা মন থেকে দূরে সরে যায় তাদেরকে কখনো আর আগের মত করে ভালোবাসা যায় না।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।